শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » র‌্যাব-১৫ গঠনের সিদ্ধান্ত অযৌক্তিক ও বাস্তবতা-বিবর্জিত পদক্ষেপ পার্বত্যবাসীকে বিস্মিত করেছে : চার পাহাড়ি সংগঠন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » র‌্যাব-১৫ গঠনের সিদ্ধান্ত অযৌক্তিক ও বাস্তবতা-বিবর্জিত পদক্ষেপ পার্বত্যবাসীকে বিস্মিত করেছে : চার পাহাড়ি সংগঠন
শনিবার ● ৯ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

র‌্যাব-১৫ গঠনের সিদ্ধান্ত অযৌক্তিক ও বাস্তবতা-বিবর্জিত পদক্ষেপ পার্বত্যবাসীকে বিস্মিত করেছে : চার পাহাড়ি সংগঠন

---রাঙামাটি :: ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সভাপতি সচিব চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিপুল চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা আজ শুক্রবার ৮ নভেম্বর ২০১৯ এক যৌথ বিবৃতিতে বলেছেন পার্বত্য চট্টগ্রামে র‌্যাবের একটি ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) স্থাপন করা হলে তা এ অঞ্চলের পরিস্থিতিকে আরো বেশী জটিল করে তুলবে।

সম্প্রতি গৃহীত র‌্যাবের পার্বত্য ব্যাটালিয়ন স্থাপনে সরকারের জনবল অনুমোদনের সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়ে চার সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা হলো সম্পূর্ণ রাজনৈতিক, আইনশৃঙ্খলা জনিত নয়; তাই গণতান্ত্রিক ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক দাবি পূরণ না করে একটি নিপীড়ক বাহিনীর ব্যাটালিয়ন স্থাপনের জন্য গৃহীত সিদ্ধান্ত অযৌক্তিক ও বাস্তবতা-বিবর্জিত পদক্ষেপ পার্বত্যবাসীকে বিস্মিত করেছে।

চার সংগঠনের নেতারা আরো বলেন, ‘‘পার্বত্য চট্টগ্রামে যে সব অপরাধ সংঘটিত হয় তা রাজনৈতিক ও জাতিগত দমন পীড়নের অংশ হিসেবেই হয়ে থাকে এবং সে সব অপরাধের কোন বিচার হয় না। গত ২১ বছরে ইউপিডিএফের ৩ শতাধিক নেতাকর্মী ও সমর্থককে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে; অথচ অপরাধী খুনীদের আইনের আওতায় না এনে বরং তাদের আশ্রয় প্রশ্রয় দেয়া হয়ে থাকে।’’

পাহাড়ে র‌্যাবের ব্যাটালিয়ন স্থাপনের কারণে এই দমন পীড়নের মাত্রা আরো বেড়ে যাবে বলে তারা মন্তব্য করেন।

নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামে র‌্যাবের ব্যাটালিয়ন গঠনের মাধ্যমে জনগণের ন্যায্য আন্দোলন দমনে অর্থ ব্যয় না করে সেই অর্থ পাহাড়িদের মাতৃভাষায় শিক্ষাদানের জন্য শিক্ষক নিয়োগ অথবা অন্য কোন জনকল্যাণমূলক খাতে খরচ করতে সরকারকে পরামর্শ দেন।

এছাড়া পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে আশু রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ, সকল দল ও সংগঠনকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচী ও কর্মকাণ্ড চালানোর অধিকার প্রদান এবং ইউপিডিএফের ৩ শতাধিক নেতাকর্মী-সমর্থক খুনের বিচারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান। সুত্র : সিএইচটি নিউজ ডটকম chtnews.blogspot.com





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান
রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ
উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল
মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার
ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন
রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার
রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)