বুধবার ● ১৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে রাউজানে বখাটের কারাদন্ড
স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে রাউজানে বখাটের কারাদন্ড
ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগে মো. ফজল আহমদ (৫০) নামের এক প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে আটক করে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ ১২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দিকে এই আদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। এই ঘটনায় ওই অভিযোক্ত ফজল আহমদ উপজেলার ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের মাইজপাাড়া গ্রামের মৃত সৈয়দ আহমেদের পুত্র।
জানা যায়, ঘরের লোকজন বিকালে দিকে সবাই বেড়াতে গেলে, এসময় ফজল স্থানীয় এক ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে বাড়িতে ডেকে এনে সেই ঘরের দরজা বন্ধ করে।
পরে মেয়েটি কৌশলে দরজা খুলে পালিয়ে যান। পালিয়ে গিয়ে মেয়েটি ঘটনার বিষয়টি সবাইকে জানান। এসময় স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা তাকে আটক করে নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জোনায়েদ কবির সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ও অভিযোগ প্রমাণিত হওয়াতে ফজল আহমদ নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।





রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ