বুধবার ● ১৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ব্রহ্মণবাড়িয়া ট্রেন দুর্ঘটনায় নবীগঞ্জের নিহত-১
ব্রহ্মণবাড়িয়া ট্রেন দুর্ঘটনায় নবীগঞ্জের নিহত-১
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: ব্রহ্মণবাড়িয়া কসবা উপজেলার মন্দবাদ রেলস্টেশনে ঢোকার সময় যাত্রীবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নবীগঞ্জের এক যুবকসহ ১২ জন নিহত হয়েছে। মঙ্গলবার ভোররাত পৌনে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশসে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী তূর্ণা নিশীথা ট্রেনের মধ্যে এ সংঘর্ষের গঠনা ঘটে। নিহত নবীগঞ্জের যুবকের উপজেলার আউশকান্দি ইউনিয়নের ইসলামপুর গ্রামের হারুন মিয়ার ছেলে নজরুল মিয়া (২৩)।
মঙ্গলবার সকালে নিহতের মা জুৎসা বেগমের মোবাইলে শ্রীমঙ্গল থেকে এক লোক মোবাইল ফোনে এখবর জানিয়ে শায়েস্তাগঞ্জ থানার এক পুলিশ অফিসারের মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলেন। সাথে সাথে জুৎ¯œা বেগম শায়েস্তাগঞ্জ থানায় ওই পুলিশ অফিসারের মোবাইলে যোগাযোগ করলে পুলিশ ঘটনা নিশ্চিত করে ঘটনা স্থলে গিয়ে নিহতের মরদেহ শনাক্তের জন্য অনুরোধ করেন।
সাথে সাথে নিহত যুবকের পিতা হারুন মিয়া ও মাতা জুৎ¯œা বেগম শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্ট্রেশনে পৌছে তাদের ছেলে নজরুল মিয়া বলে নিশ্চিত করেছেন।
নিহত নজরুল মিয়া ৪ ভাই ১ বোনের মধ্যে সে ৩য় ছিল। সে দীর্ঘদিন শ্রীমঙ্গল একটি হাফিজিয়া মাদ্রাসায় থাকা অবস্থায় শ্রীঙ্গল এক ব্যক্তির সাথে পরিচয় হলে পড়া লেখা বাদ দিয়ে ওই ব্যক্তির ব্যাটারী চালিত অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করত। শায়েস্তাগঞ্জ পুলিশ নিহতের ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। ট্রেন দূর্ঘটনায় নিহতের পরিবার অভিযোগ করেছেন, লাশ গ্রহণ করতে গেলে শায়েস্তাগঞ্জ পুলিশ তাদের নানান রকম হয়রানি করে লাশ হস্তান্তর করতে বিলম্ব করেছে।
নবীগঞ্জের চৌকি গ্রামে ঠাকুর অনুকুল চন্দ্রের বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্টিত
নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের চৌকি গ্রামের বিশ্বিজত দাশ ও ভুবন দাশের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনকুল চন্দ্রের এক বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্টিত হয়। অনুষ্টানমালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নাম জপ,গ্রন্থাদি পাঠ,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্টান ও প্রসাদ বিতরন। স্বস্ত্যয়নী মধুসুদন চক্রবর্ত্তীর সভাপতিত্বে এবং গোপেশ চন্দ্র দাশের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন,এসপিআর শ্যামাপদ ভট্টাচার্য্য।এতে আলোচনা করেন,যাজক রনজিত দাশ,নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সভাপতি স্বস্তয়নী ডাঃ মৃনাল কান্তি দাশ বাদল,উপজেলা সৎসঙ্গের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল,যোগেন্দ্র দাশ প্রমুখ। এতে রাখাল চন্দ্র দাশ,বিধু বুষন গোপ,ডাঃ নরেশ দাশ,রতিশ দাশ,কৃষ্ণ চক্রবর্ত্তীসহ গ্রামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে।





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন