শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » হাওয়া ভবনের ঘণিষ্ঠ রাজ্জাক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী
প্রথম পাতা » প্রধান সংবাদ » হাওয়া ভবনের ঘণিষ্ঠ রাজ্জাক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী
বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাওয়া ভবনের ঘণিষ্ঠ রাজ্জাক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী

---আবদুর রাজ্জাক :: সাত বছর পর হতে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন; নেতৃত্বের পালাবদল ঘিরে পদ প্রত্যাশীদের দৌড়ঝাঁপও শুরু হয়ে গেছে। ক্ষমতাসীন দলের সহযোগী এ সংগঠনের শীর্ষ পদে পেতে তৎপরতা চালাচ্ছেন প্রায় একডজন নেতা। পদপ্রত্যাশীদের তালিকায় দলের আদর্শের প্রতি নিবেদিত ত্যাগি নেতাদের পাশাপাশি রয়েছেন বেশ কজন সুবিধাবাদি ও বিতর্কিত ব্যক্তি। তাদেরই একজন হলেন স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটির আট নম্বর সহ-সভাপতি ম. আবদুর রাজ্জাক।

বগুড়ার একটি এতিমখানায় পালিত ম. আবদুর রাজ্জাক এখন বিপুল বিত্তবৈভবের মালিক। পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সভাপতির পদটি দীর্ঘদিন ধরে রয়েছে তার দখলে। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ পেতে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন তিনি; দামি উপঢৌকন নিয়ে ছুটছেন প্রভাবশালী নেতাদের বাড়ি বাড়ি। নিজের প্রভাব-প্রতিপত্তি আরও বাড়াতেই রাজ্জাক ওঠে আসতে চান স্বেচ্ছাসেবক লীগের শীর্ষপদে।

বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা হলেও ম. আবদুর রাজ্জাক বিএনপি-জামাতের আমলে হাওয়া ভবনে নিয়মিত যাতায়াত করতেন বলে অভিযোগ আছে। ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে হাওয়া ভবনের আশির্বাদে তার মালিকানাধীন পারিশা ট্রেড সিস্টেম লিমিটেড অবৈধ উপায়ে ব্যাপক মুনাফা অর্জন করে। পারিশা ট্রেড সিস্টেম লিমিটেডের চেয়ারম্যান পদে স্ত্রী হোসনে আরা ছবিকে সামনে রেখে ব্যবস্থাপনা পরিচালক ম. আবদুর রাজ্জাক বিএনপি-জামাত জোট সরকারের আমলে হয়ে ওঠেন কোটিপতি। পানি উন্নয়ন বোর্ডের প্রভাবশালী ঠিকাদার হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতায় এলে ভোল পাল্টে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বনে যান। স্বেচ্ছাসেবক লীগে যুক্ত হয়ে বাগিয়ে নেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতির পদটি। ক্ষমতাসীন দলের প্রভাব কাজে লাগিয়ে মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচার করা টাকায় কানাডায় রাজ্জাক গড়ে তোলেন সেকেন্ড হোম।

কানাডার টরেন্টোর ডাউনটাউনের অভিজাত এলাকা স্কারবোরোতে ম. আবদুর রাজ্জাক ও তার স্ত্রীর মালিকানায় রয়েছে ৪টি বিলাসবহুল বাড়ি। টরেন্টোতে খুলেছেন বড় একটি রেস্টুরেন্ট। বাংলাদেশের ৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে নানা প্রকল্পের নাম ভাঙিয়ে ঋণ নিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন এই দম্পতি।

মার্কেন্টাইল ব্যাংক, ঢাকা ব্যাংক, ইউসিবিএল, এক্সিম ব্যাংক ও স্ট্যান্ডাড ব্যাংকে ৩০০ কোটি টাকা ঋণখেলাপি হলেও কানাডায় ম. আবদুর রাজ্জাকের প্রাচুর্য্যের শেষ নাই। তার স্ত্রী হোসনে আরা ছবি কানাডার বেগমপাড়ায় সুপরিচিত একটি নাম। প্রায় প্রতিমাসেই তারা কানাডায় যাতায়াত করে থাকেন।
শুধু তাই নয়, ২০১২ সালের ২৪ নভেম্বর চট্টগ্রাম মহানগরীতে নির্মাণাধীন বহদ্দারহাট ফ্লাইওভার ধসের ঘটনায় ১৬ জন পথচারী নিহত হয়। ওই ফ্লাইওভারের প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান মীর আক্তার অ্যান্ড পারিশা ট্রেড সিস্টেমের ব্যবস্থাপনা পরিচালক ম. আব্দুর রাজ্জাক। এই মর্মান্তিক ঘটনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং ঠিকাদার প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি রাজ্জাকসহ ২৫ জন ছিলেন আসামী। পরে ক্ষমতাসীন দলের প্রভাব কাজে লাগিয়ে মামলার অভিযোগপত্র থেকে নিজের নাম বাদ দেওয়ার করেন ম. আবদুর রাজ্জাক।

আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোতে শুদ্ধি অভিযান চালানো হলেও ম. আবদুর রাজ্জাক রয়ে গেছেন ধরাছোঁয়ার উর্দ্ধে। উপরুন্ত আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণার পর সভাপতি পদ পেতে ব্যাপক তৎপর হয়ে ওঠেছেন ব্যবসায়িক মহলে কালা রাজ্জাক নামে পরিচিত এই নেতা। পদ পেতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের দরোজায় কড়া নাড়ছেন তিনি, উপঢৌকন হিসেবে বিতরণ করছেন বান্ডিল বান্ডিল টাকা। নিজের অবৈধ আয়-উপার্জন বাড়ানোর জন্যই ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনটি শীর্ষপদ পেতে তৎপর ম. আবদুর রাজ্জাক। অথচ স্বেচ্ছাসেবক লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বা যোগাযোগ রাখার প্রয়োজন কখনোই বোধ করেননি বঙ্গবন্ধুর আদর্শের হাইব্রিড এই নেতা।





প্রধান সংবাদ এর আরও খবর

সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)