শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
রাঙামাটি, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফেঞ্চুগঞ্জে ইউপি চেয়ারম্যান জিলুর বিরুদ্ধে ইউএনও বরাবর ভুক্তভোগির লিখিত অভিযোগ
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফেঞ্চুগঞ্জে ইউপি চেয়ারম্যান জিলুর বিরুদ্ধে ইউএনও বরাবর ভুক্তভোগির লিখিত অভিযোগ
শুক্রবার ● ১৫ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেঞ্চুগঞ্জে ইউপি চেয়ারম্যান জিলুর বিরুদ্ধে ইউএনও বরাবর ভুক্তভোগির লিখিত অভিযোগ

---ফেঞ্চুগঞ্জ :: সিলেটের ফেঞ্চুগঞ্জের এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বয়স্ক ভাতা উত্তোলনের কাগজ আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের নারায়নপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগি সৈয়দ সুমন মিয়া উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জিলুর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ পত্র দাখিল করেছেন।
অভিযোগ পত্র থেকে জানা যায়, উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের নারায়নপুর গ্রামের বাসিন্দা মৃত সৈয়দ আব্দুল মুকিদ আলীর ছেলে সৈয়দ সুমন মিয়া তার মায়ের বয়স্ক ভাতা উত্তোলনের জন্য তার মা মৃত থাকায় মায়ের নমিনী হিসেবে তার ছোট ভাই সৈয়দ শিপন আহমদকে নিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসে যান। সমাজসেবা অফিস থেকে বয়স্ক ভাতা উত্তোলনের জন্য একটি ফরম পূরণ ও ওই ফরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য/সদস্যা দিয়ে সত্যায়িত করার জন্য বলা হয়। ৩ অক্টোবর তারিখে ফরমটি সত্যায়িত করার জন্য উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে নমিনী সৈয়দ শিপন আহমদ ওই দিন সকাল ১০ টা থেকে রাত ৭ টা পর্যন্ত অপেক্ষা করার পর চেয়ারম্যান আহমদ জিলু অফিসে আসলে তার কাছে যান। ফরম বের করে সৈয়দ শিপন চেয়ারম্যান জিলুর হাতের দেয়ার পর, তিনি ফরমটি অস্পষ্ট বলে মাটির মধ্যে ছুঁড়ে ফেলে দেন। এসময় শিপন তার বড় ভাই সৈয়দ সুমনকে ফোন দেন। সৈয়দ সুমন চেয়ারম্যান আহমদ জিলুকে ফোন দিয়ে ফরমটি উপজেলা সমাজসেবা অফিস থেকে সংগ্রহকৃত ও ফরমের লিখা অস্পষ্ট নয় বলে জানান। চেয়ারম্যান জিলু কোনো ভাবেই সত্যায়িত করে দেয়া যাবে না জানিয়ে তৎক্ষনাৎ ফোন কেটে দেন। সৈয়দ সুমন আবারো চেয়ারম্যান জিলুকে ফোন দিয়ে তার ভাই বিদেশ যাত্রী, বিদেশে যাওয়ার সব কাজ শেষ হয়ে গেছে, কাগজটি না আটকিয়ে সত্যায়িত করে দেয়ার জন্য অনুরোধ করেন। এসময় তিনি সৈয়দ সুমনকে চেনেন না বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। সৈয়দ সুমন স্থানীয় ইউপি সদস্য রায়হান আহমদকে ফোন দিয়ে কাগজটি সত্যায়িত করে দেয়ার অনুরোধ জানালেও চেয়ারম্যান জিলু বিষয়টি এড়িয়ে যান। ভূক্তভোগী সৈয়দ সুমন তৎকালীন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জসিম উদ্দিনকে বিষয়টি অবগত করলে তিনি বিষয়টি দেখছেন বলে জানান। পরে তিনি অন্যত্র বদলী হয়ে যান। পরে সৈয়দ সুমন আবারো উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে বিষয়টি জানালে কর্তব্যরতরা খুবই দুঃখ্য প্রকাশ করেন এবং কম্পিউটার থেকে একটি অরিজিনাল কপি প্রিন্ট করে দেন। ফরম পূরণ করে নমিনী সৈয়দ শিপন আবারো ইউনিয়ন পরিষদে গেলে চেয়ারম্যান জিলু ইউপি সদস্য রায়হান আহমদের স্বাক্ষর আনার পর তিনি সত্যায়িত করে দেবেন বলে জানান। ইউপি সদস্য রায়হানের কাছে গেলে তিনি বলেন, চেয়ারম্যানের স্বাক্ষর ছাড়া আমি স্বাক্ষর করতে পারব না। সৈয়দ সুমন আবারো উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে বিষয়টি বললে দায়িত্বরত অফিসার স্থানীয় মহিলা ইউপি সদস্যার কাছ থেকে সত্যায়িত করে নিয়ে আসার জন্য বলেন। মহিলা ইউপি সদস্য সাথী রাণী দাসের কাছে গেলে তিনি ফরমটি সত্যায়িত করে দিতে পারবেন না বলে জানান। অভিযোগ পত্রে আরো উল্লেখ করা হয়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় আহমদ জিলুর পক্ষে কাজ না করায় অভিযোগকারী সৈয়দ সুমনকে বিভিন্ন ভাবে হয়রানী করা হচ্ছে। এমনকি বর্তমানে চেয়ারম্যান জিলু অভিযোগকারীর মায়ের বয়স্ক ভাতার কাগজটি সাইন না করে আটকে রেখেছেন বলেও অভিযোগ পত্রে উল্লেখ করা হয়।
এসব অভিযোগের বিষয়ে উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জিলুর বক্তব্য নিতে তার মুঠো ফোনে একাধিক বার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।





প্রধান সংবাদ এর আরও খবর

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু

আর্কাইভ