শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সুন্নি কনফান্সে আল্লামা তাহের শাহ : সমাবেশে লাখো জনতার ঢল
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সুন্নি কনফান্সে আল্লামা তাহের শাহ : সমাবেশে লাখো জনতার ঢল
রবিবার ● ১৭ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে সুন্নি কনফান্সে আল্লামা তাহের শাহ : সমাবেশে লাখো জনতার ঢল

---আমির হামজা. রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে হযরত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মা.জি.আ.) বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন ভাল কাজের জন্য। যারা আল্লাহ ও রাসুল (দ.) নিদ্দেশিত পথ মত চলে ইহকাল ত্যাগ করবেন তারাই পরকালের শান্তি নিশ্চিত করবেন। গতকাল (১৬-নভেম্বর) শনিবার রাউজান উপজেলা উত্তর গাউছিয়া কমিটি আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে রাহমাতুল্লিল আলামিন সুন্নি কনফারেন্সে এ প্রধান অতিথির বক্তব্যে হুজুর কেবলা এসব কথা বলেন। সন্ধ্যার পর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মা.জি.আ.) এখানে এসে প্রথমে রাউজান আর আর এসি উচ্চ বিদ্যালয়ে মহিলাদের বায়েত অনুষ্ঠানে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এরপর তিনি যোগদেন রাউজান কলেজ মাঠে লাখো জনতার সমাবেশে। বিকাল থেকে হুজুর কেবলার আগমনকে ঘিরে মুন্সিরঘাটা, ফকিরহাটসহ কলেজ মাঠ লোকে লোকারণ্য হয়ে পড়ে। কলেজ মাঠেও হাজার হাজার মানুষ হুজুরের বায়েত গ্রহন করেন। রাউজান উপজেলা (উত্তর) শাখা গাউসিয়া কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নূরীর সভাপতিত্বে ও মাওলানা ইয়াসিন হোসাইন হায়দরী ও আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী হাসানের সঞ্চালনায় এই সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মা.জি.আ), ও শাহাজাদা সৈয়দ মুহাম্মদ হামিদ শাহ (মা.জি.আ.)। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সহ সভাপতি আলহাজ মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুনায়দে কবির সোহাগ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি কাজী আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আনোয়ার ইসলাম, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, পৌরসভার প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ, আঞ্জুমানের জয়েন্ট সেক্রেটারী আলহাজ সিরাজুল হক, আলহাজ শামসুদ্দিন, গিয়াস উদ্দিন শাকের, অধ্যাপক কাজী শামসুর রহমান, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় পরিষদ চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, আরব আমিরাত গাউছিয়া কমিটির সেক্রেটারি আলহাজ জানে আলম, গাউছিয়া কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, শায়খুল হাদিস কাজী মঈনুদ্দিন আশরাফি, মাওলানা জসিম উদ্দিন আজহারি, অধ্যক্ষ রফিক আহমদ ওসমানী, অধ্যক্ষ মারেফাতুন নুর, মাওলানা আহমদ উল্লাহ, ফোরকান, এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রকৌশলী নুরুল আজিম, তাওহিদুল আলম, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, বাবুল মিয়া মেম্বার, আবদুল্লাহ আল মামুন, কাউন্সিলর জানে আলম জনি, শওকত হোসেন, মাওলানা ইব্রাহিম নঈমী, অধ্যক্ষ আবু জাফর, শাহাজাহান ইকবাল, সৈয়দ হোসেন কোম্পানী, অধ্যক্ষ আবু মোস্তাক আল কাদেরী, কামরুল আহসান চৌধুরী, কমর উদ্দিন সবুর, হাবিব উল্লাহ মাস্টার, আবু ইউচুপ চৌধুরী, সৈয়দ মুহাম্মদ হোসেন, উপজেলা গাউসিয়া কমিটি দক্ষিণের সভাপতি আবু বক্কর সওদাগর, সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফ। এর আগে দুপুরে আওলাদে রসুল(সাঃ) আল্লামা তাহের শাহ’র (ম:জি:আ:) দুই শাহজাদাকে নিয়ে উপজেলার নোয়াজিশপুর তৈয়্যবিয়া তাহেরীয়া মিনা আকবর মাদরাসা হেফজ ও এতিমখানার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। নোয়াজিষপুর ইউপি চেয়ারম্যান লায়ন এম সরোয়ার্দী সিকদারের সভাপতিত্বে এখানে প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি ওবায়দুল হক নঈমী। বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সি.সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহসিন,বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার। মাদরাসা প্রতিষ্ঠাতা প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ ফরিদুল আলমের ব্যাবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন হাটহাজারীর গাউছিয়া আজিজিয়া জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মোহাম্মদ শাহ্ মাছরুফ কাদেরী, মিনা আকবর জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবুল বশর মাইজভান্ডারী। উদ্বোধক ছিলেন ফটিকছড়ির শামসুল উলুম সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা মোহাম্মদ হারুন উর রশিদ নক্সবন্দী।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)