শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব, একই পরিবারের ১১ জনসহ ৪৪ জন সনাক্ত : জনমনে আতঙ্ক
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব, একই পরিবারের ১১ জনসহ ৪৪ জন সনাক্ত : জনমনে আতঙ্ক
শনিবার ● ২৩ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব, একই পরিবারের ১১ জনসহ ৪৪ জন সনাক্ত : জনমনে আতঙ্ক

---হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে ভয়াবহ রুপ নিয়েছে ডেঙ্গু। প্রথমদিকে এই অঞ্চলে ডেঙ্গুর উপস্থিতি বুঝা না গেলেও গত দুই মাসে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু নামক এই মরণ ব্যধি। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন পরিষদ কিংবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে। সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, গত দুই মাসে উপজেলা সদরের খুইল্যা মিয়াপাড়া ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৬ জন। বাজার পাড়া ০৪ জন, নয়াপাড়া ০৩ জন, মংহ্লা পাড়া ০১ জন, পূনর্বাসন ০১ জন, রোয়াম্ভু ০১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় সব মিলিয়ে ৪৪ জন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেসরকারীভাবে (সাংবাদিকদের অনুসন্ধানে) নির্ধারণ করা গেছে। এ সংখ্যা প্রতিদিন বাড়ছে বলেও জানাচ্ছে স্থানীয়রা। এ নিয়ে এলাবাসীর মধ্যে আতংক পরীলক্ষিত হয়েছে। আক্রাদের আলীকদম উপজেলা সরকারি হাসপাতাল ও আলীকদম বাজারস্থ প্যাথলজিতে পরীক্ষার মধ্যমে রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসার জন্য চলে যাচ্ছে চট্টগ্রামসহ দেশের অন্যান্য হাসপাতালে। এ রিপোর্ট লিখা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংবাদ পাওয়া না গেলেও নয়াপাড়া এলাকার মোঃ শফি (সিএমসিএইচ), মোঃ সাজ্জাদুর রহমান (ম্যাক্স হাসপাতাল) এবং মোঃ এনাম (ম্যাক্স হাসপাতাল) চট্টগ্রামে আশঙ্কাজন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
খুইল্যা মিয়া পাড়ার সর্দার ফরিদুল আলম জানান, শুক্রবার তারা নিজ উদ্যোগে পাড়ায় আক্রান্ত ২৬ জন ডেঙ্গু রোগীর নামের তালিকা করেছেন এবং তা উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে প্রেরণ করা হয়েছে। তালিকায় ওই পাড়ার একই পরিবারের ১১জন ডেঙ্গু রোগীর নাম পাওয়া গেছে। মংবাঅং কারবারী পাড়া (বাজার মার্মা পাড়ার) কারবারী থোয়াইসুই মং মার্মা জানান পাড়ার লোকজনদের মধ্যে ডেঙ্গু আতংক দেখা যাচ্ছে। কিন্তু কয়েকজন আক্রান্ত হলেও চিকিৎসায় তারা ভাল হয়েছে বলে জানান এবং পাড়ার সবাইকে পরিস্কার পরিপরিচন্নতার বিষয়ে সচেতন করা হয়েছে বলে জানিয়েছেন।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শহিদুর রহমানের নিকট কতজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এর কোন সরকারি হিসেব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে কি না জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে, এর বেশী কিছু মোবাইল ফোনে তথ্য প্রদান সম্ভব নয় এবং সরেজমিন গিয়ে তদন্ত করে পত্রিকায় রিপোর্ট লিখার পরামর্শ দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের মোঃ সায়েদ ইকবাল এর কাছে জানতে চাইলে তিনি ২২নভেম্বর (শুক্রবার) উপজেলার সবচেয়ে ডেঙ্গু প্রাদুর্ভাব এলাকা খুল্যামিয়া পাড়া ও আশপাশের এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সচেতনতার বিষয়ে উদ্বুদ্ধ করার কথা জানিয়েছেন। তিনি আরো জানান, আমরা ঔষধ সংগ্রহ করার চেষ্টা করছি। প্রাপ্তি সাপেক্ষে আমরা খুব শীগ্রই আমরা ঔষধ স্প্রে করবো। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঔষদের পর্যাপ্ততার উপর ভিত্তি করে আশঙ্কাজনক অন্যান্য এলাকয়ও স্প্রে করার পরিকল্পনা আছে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব
রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)