রবিবার ● ২৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ময়মনসিংহ » অগ্নিকান্ডে নিহত শিশুর পরিবারের পাশে ফেইসবুক গ্রুপ ঈশ্বরগঞ্জ
অগ্নিকান্ডে নিহত শিশুর পরিবারের পাশে ফেইসবুক গ্রুপ ঈশ্বরগঞ্জ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অগ্নিকান্ডে নিহত ওয়াজকুরুনির পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক গ্রুপ ঈশ্বরগঞ্জ পরিবার। আজ রবিবার ঈশ্বরগঞ্জ পরিবার এর পক্ষ থেকে এডমিন মডারেটররা নিহত শিশু ওয়াজকরুনির পরিবারকে থ্রী পিস, বাচ্চাদের জামা, শাড়ী, লুঙ্গি এবং উপজেলা নির্বাহী অফিসার উম্মে রুমানা তুয়া কর্তৃক প্রদত্ত বই, চাউল, শীত বস্ত্র, তুলে দেন। সহায়তা প্রদান কালে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পরিবারে এডমিন পারভেজ ভুইঁয়া, রাজিব, খায়রুল, রেজাউল করিম রাজু, মডারেটর জুনায়েদ, হুমায়রা হিমু, ফরহাদ, ইমন প্রমুখ। উল্লেখ্য যে গত বৃহ¯পতিবার দরিদ্র দুলাল মিয়ার ঘরে অগ্নিকান্ডে পাঁচ বছরের একমাত্র পুত্র সন্তানসহ ঘরে থাকা যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। দরিদ্র দুলাল মিয়া একটি মাত্র ঘরে পাঁচ সন্তান গৃহপালিত পশু নিয়ে বসবাস করত এবং রান্নার কাজও চলতো এঘরে। দরিদ্র দুলাল মিয়ার পরিবারে মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।





ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২
ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২
১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ