শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ১৬ বছর পর মোরেলগঞ্জে আ’লীগের সম্মলেন সম্পন্ন
প্রথম পাতা » খুলনা বিভাগ » ১৬ বছর পর মোরেলগঞ্জে আ’লীগের সম্মলেন সম্পন্ন
রবিবার ● ২৪ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৬ বছর পর মোরেলগঞ্জে আ’লীগের সম্মলেন সম্পন্ন

---বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৮ হাজার গ্রামবাংলার মানুষকে অভাবনীয় উন্নয়ন উপহার দিয়েছে।

গ্রামীন অবকাঠামো উন্নয়নে ৬৮ হাজার গ্রামকে করেছে আলোকিত। স্বাস্থ্য সেবা নিচ্ছিত করতে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে প্রতিটি গ্রামে। বছরের শুরুতেই শিক্ষার্থির হাতে তুলে দিয়েছেন বই। এখন আর বাংলার মানুষ বস্ত্রহীন থাকছেনা। তিনি আরো বলেন, দলে দুনীতিবাজ, চান্দাবাজ ধান্দাবাজের স্থান হবে না।

বিএনপি জামায়াত অশুভ পরাজিত শক্তি মাথাচড়া দিয়ে উঠতে দেওয়া যাবেনা । আজ রবিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পৌর পার্কে আয়োজিত এ ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্ধোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বাগেরহাট-৪, সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. আমিরুল আলম মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজীত রায় নন্দী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. রিয়াজুল কবির কাওসার, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. কামরুজ্জামান টুকু। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার।

সভায় প্রতিবেদন পাঠ করেন সদ্য বিদায়ী উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এম এমদাদুল হক। সভায় দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রস্তাব ও সমর্থনে সভাপতি পদে এ্যাড. আমিরুল আলম মিলন ও লিয়াকত আলী খানের নাম প্রস্তাব করেন।

অনুরুপ সাধারণ সম্পাদক পদে ৪ জনের নাম উঠে আসে। এরা হলেন পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, বিদায়ী সম্পাদক এম এমদাদুল হক, সদর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ আলী ও জেলা পরিষদের সদস্য শাহাবুদ্দিন তালুকদারের নাম প্রস্তাব করেন।

সম্মেলনের ২য় পর্যায়েদীর্ঘ ১৬ বছর পরে অনুষ্ঠিত মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলেন শেষ হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সম্মেলনের শেষে আলোচনা সাপেক্ষে সাবেক কমিটি বহাল রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

অর্থাৎ, অ্যাড. আমিরুল আলম মিলন ও এম এমদাদুল হক পরবর্তী ৩ বছরের জন্য আবারও সভাপতি, সাধারণ সম্পাদক থাকছেন।

সম্মেলনের দ্বিতীয়ার্ধে ১৬ বছরের পুরানো কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাব নেওয়া হয়। প্রস্তাবিতদের নিয়ে নেতৃবৃন্দ রুদ্ধদ্বার বৈঠক শেষে সাবেক কমিটি বহাল রাখার ঘোষণা দেন।

ডিসি  মামুনুর রশীদকে ভূমি সচিবের ধন্যবাদ

বাগেরহাট :: সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে ক্ষতিপূরণ দেয়ায় বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী।

গত ২০ নভেম্বর সচিব ডিসিকে এই আধা-সরকারি পত্রটি দেন।

চিঠিতে ডিসিকে উদ্দেশ্য করে সচিব বলেন, আপনি নিশ্চয়ই অবগত রয়েছেন যে, রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য জমি অধিগ্রহণ করা হয়। বাগেরহাট জেলায় পর্যটনসহ অন্য খাতে বিনিয়োগ বিকাশের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনায় ১২টি অগ্রাধিকারমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তন্মধ্যে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প, খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প ও খুলনা হতে মোংলা পর্যন্ত রেল লাইন নির্মাণ প্রকল্প উল্লেখযোগ্য।

চিঠিতে বলা হয়, ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ দ্রুত ক্ষতিপূরণ প্রত্যাশা করেন। ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, দক্ষতা ও দ্রুততার সঙ্গে কর্মসম্পাদন করা বাঞ্ছনীয়। এক্ষেত্রে প্রত্যাশী সংস্থা নিয়ম মোতাবেক জেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় অর্থ জমা দিয়ে থাকে। এরপরও কোন কোন ক্ষেত্রে অধিগ্রহণ প্রক্রিয়া দীর্ঘায়িত হয় এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গের ক্ষতিপূরণ প্রাপ্তিতে দীর্ঘসূত্রতা পরিলক্ষিত হয়।

চিঠিতে ডিসির উদ্দেশ্যে আরও লেখা হয়, এক্ষেত্রে আপনার ব্যক্তিগত উদ্যোগে বাগেরহাট জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের অর্থ প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি বাস্তবায়ন এবং ভূমি মন্ত্রণালয়ের ‘স্বচ্ছতা, দক্ষতা ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা’ সংক্রান্ত ভিশন অনুযায়ী স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গের অনুকূলে বিভিন্ন তারিখে ৩৪৭টি চেকের মাধ্যমে ১৭ কোটি ১৬ লাখ ৭৩ হাজার ২৬৯ টাকার চেক প্রদান করেছেন।

এতে মাঠ প্রশাসন, ভূমি মন্ত্রণালয় তথা সরকারের ভাবমূর্তি জনগণের কাছে উজ্জ্বলতর হয়েছে উল্লেখ করে চিঠিতে মামুনুর রশীদকে বলা হয়, ‘আপনার গৃহীত এ উদ্যোগ প্রশংসনীয়। এ জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতেও আপনাকে অনুরোধ জানাচ্ছি।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ