শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ভাংগারী গোডাউনে আগুন
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ভাংগারী গোডাউনে আগুন
রবিবার ● ১ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে ভাংগারী গোডাউনে আগুন

---আত্রাই প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ের ভবানীপুর বাজারের ভাংগারী গোডাউন আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।

৩০ নভেম্বর শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ভবানীপুর বাজারের খন্দকার রিপন এর ভাংগারীর গোডাউনে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ভবানীপুর বাজারের ভাংগারী ব্যবসায়ী খন্দকার রিপনের ভাংগারী গোডাউনে হঠাৎ করে এলাকাবাসী আগুনের শিখা দেখতে পেয়ে আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। এতে নিমিশের মধ্যেই আগুন গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে গুডাউনের সকল মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে আত্রাই উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

শিশু ধর্ষণ চেষ্টা মামলা করায় ক্ষিপ্ত সমাজপতি : একঘরে পরিবার

আত্রাই প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার মামলা করায় হিন্দু সমাজপতিরা এক পরিবারকে ১০দিন ধরে একঘরে করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কতিপয় প্রভাবশালী সমাজপতি ও স্থানীয় দুই গ্রাম পুলিশের সমন্বয়ে এক সালিশী বৈঠকে সুমন চন্দ্র প্রামানিক নামের এক জনকে স্বপরিবারে একঘরে করার অলিখিত রায় ঘোষনা দিয়েছেন।

গ্রামের কেউ তার সাথে কথা বললে তাৎক্ষণিক ভাবে ৫হাজার টাকা ও সুমনের সাথে কাউকে কথা বলতে দেখা প্রত্যক্ষ স্বাক্ষীকে আড়াই হাজার টাকা দিয়ে পুরুস্কৃত করা হবে। সমাজপতিদের এমন কঠোর রায়ে সুমন চন্দ্র প্রামানিকের পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সমাজপতিদের অত্যাচারে অসহায় হয়েও থানা পুলিশের কাছে যেতে পারছেনা।

জানা গেছে, আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের সুবর্ণকুন্ডু গ্রামের সুবিধা চন্দ্র প্রামানিকের ছেলে সুমন চন্দ্র প্রামানিকের শিশু কন্যাকে একই গ্রামের শ্রী জগনাথ প্রামানিকের ছেলে স্বপন কুমার (১৯) গত ৩সেপ্টেম্বর লবা প্রামানিকের বাড়ির পাশে অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধূলা করছিলো। এমন সময় স্বপন কুমার ওই শিশু কন্যাকে মোবাইলে ভিডিও দেখার নাম করে একটি খড়ের পালার পিছনে নিয়ে গিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে স্বপন দৌড়ে পালিয়ে যায়। এ বিষয় নিয়ে ওই দিন তরিঘরি করে গোপনে এক গ্রাম্য সালিশে স্বপনকে চড়-থাপ্পর মেরে ধর্ষন চেষ্টার ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ওই সমাজপতিরা।

বিষয়টি আত্রাই থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্বপনকে আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে শিশুটির বাবা সুমন চন্দ্র বাদী হয়ে স্বপনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে তাকে জেল হাজতে প্রেরণ করে। আসামী স্বপন চন্দ্র প্রায় ১মাস হাজত বাসের পর জামিনে বের হয়ে এসে সমাজপতিদের সাথে গোপন আঁতাত করে উল্টো ২২নভেম্বর শুক্রবার রাতে নিতাইয়ে খলিয়ানে ওই গ্রামের সমাজপতি খিতিষ, গ্রাম পুলিশ নিরাঞ্জন ও সুকুমারের নেতৃত্বে শিশুটির বাবা কেন থানায় মামলা করলো, এই অপরাধে এক গ্রাম্য সালিশী রায়ে তাকে ৭ দিন ধরে একঘরে করে রাখা হয়েছে। এমনকি ধর্মীয় কর্মকান্ড বন্ধ করে দেওয়াসহ সমাজের কেউ তার সাথে চলাফেরা ও কথাবার্তা বললে উপযুক্ত স্বাক্ষী প্রমান স্বাপেক্ষে ৫ হাজার টাকা জরিমানা করা হবে।

সুবর্ণকুন্ডু গ্রামের সমাজপতি খিতিষ চন্দ্র জানান, সুমনকে আমরা একঘরে করে রাখিনি। তবে এই সমাজের লোকজন তার সাথে কথা বলবে কি বলবে না সেটা তাদের ব্যাপার।

স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম বাবু জানান, কাউকে একঘরে করার বিধান নেই। সুমন কে একঘরে করা হয়েছে এটা আমার জানা নেই।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন জানান, এমন ঘটনা আমার জানা নেই, তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। অবশ্যই বিষয়টি তদন্ত করে এর ব্যবস্থা গ্রহন করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)