শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » হারিয়ে যাওয়া পাতকুয়ার সেকাল-একাল
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » হারিয়ে যাওয়া পাতকুয়ার সেকাল-একাল
শুক্রবার ● ২২ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হারিয়ে যাওয়া পাতকুয়ার সেকাল-একাল

---

বদিয়ার রহমান, লালমনিরহাট প্রতিনিধি :: আমি কি বালতিতে করে জল তুলিনি’ জীবনানন্দ দাসের কবিতায় বালতিতে করে জল তোলা’র এই অনুষঙ্গটি বিশেষ এক ভাবের দ্যোতনা প্রকাশ করে৷ কিন্তু বাস্তবে ‘ বালতিতে জল তোলার প্রসঙ্গ আসলে চোখের সামনে ভেসে উঠে হাজার বছরের আবহমান বাঙালীর পানীয় জলের উত্‍স পাতকুয়ার ছবি৷ বাঁশের কোঠায় ঝুলানো লম্বা রশির মাথায় বাঁধা বালতিতে রশি টেনে কারো মুর্ত রুপ৷ মাটির উপরি স্তর থেকে স্বচ্ছ জলের স্তর পর্যন্ত গভীর খোড়া গোলাকার কুপ,- এই কুপ থেকেই কুয়া৷ বাংলায় ‘ পাত’ শব্দটি ‘ছোট’ অর্থে ব্যবহার হয়৷ এই পাত-এর সাথে কুয়া শব্দটি যোগ হয়ে পাতকুয়া শব্দটি এসেছে৷ ‘পাতকুয়া’র সমর্থক শব্দ ইদারা৷ এর অপভ্রংশ রুপ ‘ ইন্দিরা’৷ সাধারনত পানীয় জলের অগভীর কুপ-ই পাতকুয়া৷ এই অগভীর খোড়া গোলাকার গর্তের ভেতরে বালি-পাথর ও সিমেন্টের তৈরী গোলাকার পাট, কখনো বাঁশের তৈরী খাঁচা বেষ্টনী হিসেবে ব্যবহার হতো৷ তাই পাতকুয়া কোথাও কোথাও পাটকুয়া, মজার ব্যাপার হলো খুব কম সংখ্যক মানুষের মুখে কুয়া শব্দটি শোনা যেত৷ এই কুয়া, কুয়া নয়,’চষা হয়েই উচ্চারিত হত সর্ব সাধারনের মুখে মুখে৷ ভৌগলিক দিক থেকে বাঙালির সংসার ছিল জলময়৷ একটা সময় ছিল নদী বিধৌত বাংলা যেন ছিল একটা জলাধর৷ এই উম্মুক্ত জলাধর ছেড়ে ভারত উপমহাদেশের বাঙালি অধ্যুসিত বাংলার মানুষ করে থেকে পানযোগ্য পাতকুয়ার ব্যবহার শুরু করে তার ইতিহাস এখনো প্রচ্ছন্ন৷ তবে প্রজা হিতৈষী সম্রাট অশোকের সময়ে প্রজাদের পানীয় জলের সুবিধার্তে পাতকুয়া ইতিহাস জানাযায়৷ এই পাতকুয়ার ভিতরে পোড়ামাটি কিংবা পাথর বালুর তৈরী পাটের বেষ্টনী দিয়ে তৈরী কুয়া ছিল দুর্লভ৷ এটা কেবল রাজ-রাজরা কিংবা ধনীক শ্রেণীর মানুষের বাড়ীতে দেখা যেত৷ পরবর্তীতে মোঘল আমলে বাদশাহদের প্রষ্টপোষকতায় এবং বাংলার নবাব শেরশাহের আমলে মুসাফির ও পথিকদের জন্র মহাসড়কের পাশে এবং বসত এলাকার পাড়ায় পাড়ায় অধিক সংখ্যক মানুষের জন্য একটি করে পোড়া মাটির ব্যাষ্টনী সমৃদ্ধ কুয়া নির্মিত হওয়ায় ইতিহাস পাওয়া যায়৷ এরপর প্রাচীনকাল থেকে নিয়ে বিংশ শতকের আশির দশক পর্যন্ত ব্যবহারের দিক থেকে পাতকুয়ার ইতিহাস সমৃদ্ধ ইতিহাস৷ পাটের বেষ্টনী সমৃদ্ধ এ সময়ের পাতকুয়া অভিজাত্যের প্রতীক হিসেবে ব্যবহার হত৷ নিম্ন শ্রেণীর মানুষ সুপেয় পানির জন্য ধনীক শ্রেণীর পাটে বেষ্টনী পাতকুয়ার ধারে ভীর জমাতো৷ আশির দশকে ডিস্ট্রিক বোর্ডের অধীনে জেলার জনবহুল অঞ্চলে এবং জেলা সদরে পাটের বেষ্টনীর পাতকুয়া বসানো হয়৷ নব্বই দশকের প্রথম থেকেই নলকুপের ক্রমবর্ধমান ব্যবহারে পাতকুয়ার ব্যবহার কমে আসে, চাপা পড়ে পাতকুয়ার কৌলিন্য৷ স্মৃতিচারণ করলেন পাটগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার-আমার নিজের বাড়ীতে পাটের বেষ্টনীতে পাতকুয়া ছিল৷ একবার প্রচন্ড বৃষ্টিতে কুয়াটি ভিতর দিক থেকে ঢলে পড়লে দীর্ঘদিন খোলা জায়গার পানি ব্যবহার করতে হয়েছে৷ এরপর এটি আর সংস্কার করিনি৷ নলকুপ ব্যবহার করে আসছি তখন থেকে৷ সাধারনত তিন ধরনের বেষ্টনী ব্যবহার হত পাতকুয়ায়৷ স্বচ্ছল অভিজাত পরিবারের মানুষেরা ভারতের রাণীগঞ্জে বীমপাট নামে এক ধরনের মুল্যবান মসৃন পাট ব্যবহার করতো৷ এই পাটে শ্যাওলা জমতো না৷ পানি দুষিত হওয়ার সুযোগ ছিল কম৷মধ্যম শ্রেণীর মানুষেরা কুয়ায় পাথর-বালি ও সিমেন্ট তৈরী পাট ব্যবহার করতো৷ গরীব অস্বচ্ছল পরিবারের লোকেরা বাঁশের তৈরী খাঁচা বেষ্টনী হিসেবে ব্যবহার করতো৷ বাঁশ পঁচে গন্ধ উঠত, এতে পানি দুষিত হলেও এই পাতকুয়ার পানিই ব্যবহার করতো মানুষ৷ অন্য কোন উপায় ছিল না৷ আজকের তৃতীয় প্রজন্মের কাছে বালতি দিয়ে জল তোলার দৃশ্য ‘-’ রুপ কল্পনা, বাংলায় পাতকুয়ার ব্যবহার এখন নেই৷ পাটগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে অভিজাত কিছু পরিবারে পোড়া মাটির পাটের বেষ্টনীতে কিছু পাতকুয়ার সন্ধান পাওয়া গেছে৷ তবে এগুলোর পানি অনেকেই গরুকে দেয়া খাবারের পানি হিসেবে ব্যবহার এবং সখের বশে বছরে এক আধদিন গোসলের কাজে ব্যবহার করলেও নিজেদের খাবারের পানি হিসেবে ব্যবহার করেন না৷ তবে কুয়ার পানিতে আর্সেনিক নামক সেঁকো বিষ সহনীয় মাত্রায় থাকায় পাটে বেষ্টনী পাতকুপের পানিকে নিরাপদ বলছেন পানি বিশেষজ্ঞরা৷ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর বাড়ীতে কোঠায় ঝোলানো রশিতে বাঁধা বালতিতে জল তোলার দৃশ্য চোখে পড়ে গেল কয়েকদিন আগে৷ কথা হয় মুক্তিযোদ্ধা আনসার আলীর সাথে৷ তিনি জানালেন ‘ত্রিশ বছর আগে কুয়াটি নির্মান করেছি৷ তবে গত প্রায় বিশ বছর ধরে কুয়ার পানি পান করছিনা৷ রান্নায়ও ব্যবহার করছিনা৷ বাড়ীর বাহিরের এ কুয়ার পানি গরু-বাছুরের গাঁ ধোয়ানো ও খাওয়ানোর কাজে ব্যবহার করছি৷’ আপলোড : ২২ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১.২০মিঃ





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

আর্কাইভ