শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
রবিবার ● ৮ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

---স্টাফ রিপোর্টার ::  বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার কুইক রেন্টাল পদ্ধতির উৎপাদন বন্ধ এবং গাইবান্ধা পিডিবি বর্তমানে নেসকো এর অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার, বসতবাড়ির অতিরিক্ত বিল সংশোধন করার দাবিতে রবিবার জেলা শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, জাতীয় বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির কেন্দ্রীয় আহবায়ক মাসুদুর রহমান প্রধান মাসুদ, সংগঠনের জেলা সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আনাউর রহমান, সহ-সভাপতি দেবল কুমার, আহমাদুর রহিম প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে কৃষি উৎপাদনের সাথে যুক্ত ধান ও পাটের দাম যেখানে নিম্নমুখী সেখানে বিদ্যুতের মূল্য করা কখনই উচিত নয়। মানববন্ধনে বক্তারা পিডিবির মনগড়া বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রস্তাবকে প্রত্যাখান করেন। কোনভাবে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হলে হরতালের মত কঠিন কর্মসূচি পালন করা হবে। জেলা সমস্ত সেচপাম্পের অতিরিক্ত বিল সংশোধন, বন্ধ পাম্পের বিল বাতিল, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অতিরিক্ত বিল বাতিল, এর জন্য দায়ী কর্মচারীর প্রতি আইনগত ব্যবস্থা, সেচ পাম্পকে মিটারের আওতায় আনা, বিদ্যুৎ লাইন স্ট্যান্ডার্ড করা, সনাতন পদ্ধতির হাতে লেখা বিল বন্ধ করে স্নাপ (ছবি) পদ্ধতি চালু করে বিল করার দাবি জানান।

গাইবান্ধা জেলা আইন শৃংখলা কমিটি সভা অনুষ্ঠিত
গাইবান্ধা :: গাইবান্ধা জেলা আইন শৃংখলা কমিটি ও আইন শৃংখলা বিষয়ক অন্যান্য মাসিক সভা রবিবার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন।
অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: এবিএম আবু হানিফ, অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের জেলা সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির, জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা মাছুম আলী, জেলা মার্কেটিং অফিসার, জেলা মাদক নিয়ন্ত্রন কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তারা প্রমুখ।
জেলা আইন শৃংখলা কমিটির সভায় জেলা শহরের যানজট নিরসন, জেলা শহরে ৬৬ ফুট ফোরলেন প্রকল্প বাস্তবায়ন, লাইসেন্স বিহীন ওষুধের দোকানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভেজাল কসমেটিকস্ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা, শহরের পুরাতন বাজারে নিরাপদ সবজী কর্ণার স্থাপন, ২৩ ডিসেম্বর থেকে শহর রক্ষা বাঁধে অবৈধ বসবাসকারিদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু, জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন, মাদক সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে বিচার ব্যবস্থা দীর্ঘ শক্তিতা পরিহার করে দ্রুত বিচার সম্পন্ন, চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা, ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনাসহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও জেলার চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটি, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা পুলিশ ম্যাজিস্ট্রেসি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, নারী ও শিশু পাচার সংক্রান্ত মামলাসমূহের যথাযথভাবে মনিটরিং, নারী ও শিশু পাচার সংশি¬ষ্ট ভিকটিমদের উদ্ধার ও পুনর্বাসন কমিটি, ঔষুধের অনিয়মক প্রতিরোধ সংক্রান্ত জেলা অ্যাকশন কমিটি, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন ও প্রচারণা কমিটি, জেলা মানব পাচার প্রতিরোধ কমিটি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় সংশি¬ষ্ট বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাগুলোতে সংশ্লিষ্ট কমিটির সদস্য, ৭টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, র‌্যাব, বিজিবি, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেল সুপারসহ জেলার সকল বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
গাইবান্ধা :: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদুন্নবী তিমু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হাই, শহর বিএনপির নেতা বিপুল কুমার দাস প্রমুখ। বক্তারা বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তির দাবি জানান।





আর্কাইভ