মঙ্গলবার ● ১৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডট কম এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মহালছড়িতে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডট কম এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডট কম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অতি উৎসাহ ও জাকজমকপূর্ণ ভাবে কেক কেটে ও সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল। আরো উপস্থিত ছিলেন, দৈনিক খবর পত্র পত্রিকার মহালছড়ি প্রতিনিধি প্রবীন সাংবাদিক দিপক সেন, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডট কম ও দৈনিক ইত্তেফাক এর মহালছড়ি প্রতিনিধি মিল্টন চাকমা, পার্বত্য নিউজ এর মহালছড়ি প্রতিনিধি শাহাদাৎ হোসেন, ডেইলি অবজারভার ও আলোকিত খাগড়াছড়ির মহালছড়ি প্রতিনিধি মিল্টন চাকমা(কলিন), দৈনিক সবুজ পাতার দেশ ও পার্বত্য কন্ঠ পত্রিকার মহালছড়ি প্রতিনিধি রিপন ওঝা সহ মহালছড়ি উপজেলার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সমাজে পিছিয়ে পড়া, বৈষম্যের শিকার, নির্যাতিত-নিপীড়িত অসহায় জনগণের পাশে থাকতে, অন্যায় অসংগতির চিত্র তুলে ধরার লক্ষ্যে এবং সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ২০১৪ সালের ১৭ ডিসেম্বর “অবসান হোক বৈষম্যের” এই শ্লোগান নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১