শিরোনাম:
●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন
রাঙামাটি, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে মাঠের পর মাঠ সর্ষে চাষ
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে মাঠের পর মাঠ সর্ষে চাষ
বুধবার ● ১৮ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে মাঠের পর মাঠ সর্ষে চাষ

---ঝিনাইদহ প্রতিনিধি :: দক্ষিণের জেলা ঝিনাইদহের ছয় উপজেলার মাঠের পর মাঠ সর্ষে চাষ হয়েছে। এবার কৃষক ও সংশ্লিষ্ট অফিস বাম্পার ফলনের আশা করছেন। দেশের ঋতু পরিক্রমায় হেমন্ত ও শীত ঋতুতে মাঠে মাঠে এই সরিষার চাষ হয়ে থাকে। ফলে এ জেলায় চাষ হওয়া সরিষা দেশের মোট চাহিদার বড় একটি অংশ পুরণে ভূমিকা রাখে বলে জেলার কৃষি অফিস জানিয়েছে।
এ অঞ্চলের প্রত্যান্ত এলাকা ঘুরে দেখা যায় মাঠের পর মাঠ সরিষা ফুলের অপূর্ব হলুদ শোভার চোখ জুড়ানো দৃশ্য আর মন মাতানো গন্ধে প্রকৃতির সৌন্দর্য যেমন বাড়িয়ে দিয়েছে। ঠিক তেমনি অর্থনৈতিক স্বচ্ছলতার হলুদ স্বপ্নে বিভোর এ অঞ্চলের কৃষকরা। চলতি মৌসুমে এ জেলায় ৩ হাজার ৩৩১ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও চাষ হয়েছে ৩ হাজার ৩৩৫ হেক্টর। কৃষকরা এখনো সরিষা চাষ করছে। ফলে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার বেশি সরিষা চাষ হবে বলে আশা করছে জেলা কৃষি অফিস। গত মৌসুমে ঝিনাইদহে ৩ হাজার ১২৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হলেও চাষ হয়েছিল ৩ হাজার ১৩০ হেক্টর জমিতে। ওই বছর ফলন হয়েছিল ৪ হাজার ৫৬ মেট্রিক টন সরিষা। জেলার বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, আমন ধান উঠার পর ইরি বোরো ধান রোপনের আগে জমি অলস পড়ে থাকে। এ সময়ে শরিষা চাষ করা হয়। ফলে একদিকে যেমন তেলের চাহিদা মিটিয়ে অর্থনৈতিকভাব লাভবান হয়, অন্যদিকে জমিতে জৈব সারের ঘাটতি পুরণে বিরাট ভূমিকা রাখে। এছাড়া জেলার কালীগঞ্জে অবস্থিত অন্যতম ভারি শিল্প মোবারকগঞ্জ চিনিকল। এসময় মিলটির আখ রোপন মৌসুম। ফলে কৃষকরা আখ রোপনের পর ওই জমিতে সরিষা চাষ করে থাকে। ফলে একই জমিতে আখের সাথে সরিষা চাষের বাড়তি একটি সুযোগ পেয়ে থাকে কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস জানান, গত কয়েক বছর ধরে এ অঞ্চলে সর্ষে চাষ বাড়ছে। উচ্চ ফলনশীল সরিষা ও আবাদ ভালো হওয়ায় গত বছরের থেকে এবার বাম্পার ফলনের আশা করছেন তিনি। আমন ধান কাটার পর মাঠ ফাঁকা হয়ে যাওয়ায় জমি পড়ে থাকে। এসময় সরিষা চাষ করা হয়। সরিষা তুলে আবার বোরো ধান আবাদ করা যায়। ফলে প্রতিবছরই এ অঞ্চলের কৃষকরা সরিষা চাষ করে থাকে।

ঝিনাইদহে এবারই প্রথম সড়ক সংস্কারকাজে ৩ বছরের গ্যারান্টি
ঝিনাইদহ :: ঝিনাইদহে ৩ বছরের গ্যারান্টি দিয়ে সড়ক নির্মাণ ও সংস্কার শুরু হয়েছে। ২০২০ সালের জুন মাসের মধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কসহ এ জেলার অন্তত ৫টি মহাসড়কের মেরামত, মজবুতিকরণ এবং সংস্কারের কাজ শেষ করা হবে। এবারই প্রথম সড়ক সংস্কারকাজে ৩ বছরের গ্যারান্টি থাকছে। এর মধ্যে সড়কের কিছু হলে ঠিকাদারি প্রতিষ্ঠান তা ফের সংস্কার করে দেবে। অন্য দিকে জেলা শহরের ধোপাঘাটা ও ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের বড়দা ব্রিজ এবং বিভিন্ন সড়কের ১৮টি কালভার্ট নির্মাণ কাজ শেষ হয়েছে। চলতি ডিসেম্বর মাসের মধ্যে সে গুলো যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। সংশ্লিষ্ট ঝিনাইদহ সড়ক বিভাগের দেয়া তথ্য মতে, এ জেলায় ৪০৬ কিলোমিটার দৈর্ঘ্য ৫টি জাতীয়, দুটি আঞ্চলিক এবং ১১টি জেলা সড়ক রয়েছে। গেল বর্ষায় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের ১৭ কিলোমিটার এবং মাগুরা-ঝিনাইদহ-যশোর সড়কের ৪০ কিলোমিটার ক্ষতিগ্রস্থ হয়। চলতি বছরের নভেম্বর মাসের শেষ দিকে ঝিনাইদহ-কুষ্ঠিয়া মহাসড়কের আলহেরা বাসস্ট্যান্ড থেকে হামদহ-আরাপপুর, ভাটই বাজার, গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডসহ ৯ কিলোমিটার সড়কের কাজ শুরু হয়েছে। এ সড়কটি রাজধানীসহ উত্তরাঞ্চলের সব জেলার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছে। জেলা প্রশাসনসহ এলাকাবাসী দীর্ঘদিন ধরে সড়কটি মেরামত ও সংস্কারের জন্য দাবি জানিয়ে আসছিলেন। ঠিকাদারি প্রতিষ্ঠান এএমসি ২০ কোটি ৮৫ লাখ ৮৬ হাজার টাকায় সড়কটির কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। নির্বাহী কর্মকর্তা আবেদ মনসুর বলেন, পদ্মা সেতুতে যে পাথর ব্যবহার করা হচ্ছে একই পাথর আমরা হামদহ-আরাপপুরসহ ঝিনাইদহ-কুষ্ঠিয়া সড়কের ৯ কিলোমিটার সংস্কার কাজে ব্যবহার করছি। এ সড়ক পদ্মাসেতুর মতো মজবুত এবং টেকসই হবে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, মোংলা বন্দরের মালামাল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার কাজ শেষ হলে উত্তর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজতর এবং ঝুঁকিমুক্ত হবে। ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের বড় একটি অংশ জেলা শহরের মধ্যভাগ দিয়ে গেছে। এ সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত ও সংস্কারের দাবি করে আসছিলেন পৌরবাসী। কাজ সঠিক ভাবে শেষ হলে পৌর এলাকার সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউর হায়দার জানান, বেইজ টাইপ-১ দ্বারা ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কয়েক খ-ের ঝুঁকিপূর্ণ পুরাতন অংশের প্রাথমিক কাজ শুরু হয়েছে। পর্যায় ক্রমে আংশিক মজবুতিকরণ, মেরামত ও বিটুমিন ওয়ারিং কোর্সের কাজ শুরু করানো হবে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এ সড়কটি মানসম্মত এবং টেকসই করার লক্ষ্যে ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে ৩ বছরের গ্যারান্টি বাবদ মোটা অঙ্কের টাকা জামানত রাখা হয়েছে। মেরামত কাজ শেষ হওয়ার ৩ বছরের মধ্যে সড়কটি ক্ষতিগ্রস্থ হলে নিজ দায়িত্বে ঠিকাদার প্রতিষ্ঠান কে মেরামত করে দিতে হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী।

কালীগঞ্জে নারীকে শ্লীলতাহানি, থানায় মামলা আটক ১
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জে বিবাহিত এক নারীকে শ্লীলতাহানি করায় রাজন হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়। আটক রাজন উপজেলার কাশিপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, গত ১২ ডিসেম্বর বুধবার রাতে কাশিপুরের একটি ওয়াজ মাহফিলে বিবাহিত এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা করে তিন যুবক। ১৫ ডিসেম্বর রাতে ওই নারী বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে রাজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।





খুলনা বিভাগ এর আরও খবর

অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)