শুক্রবার ● ২০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » পাবনা সুগার মিলের আখ মাড়াই উদ্বোধন
পাবনা সুগার মিলের আখ মাড়াই উদ্বোধন
ঈশ্বরদী প্রতিনিধি :: আজ শুক্রবার বিকেলে ঈশ্বরদীর পাবনা সুগার মিলের ২০১৯-২০১২০ মাড়াই মৌসুমের আখ মাড়াই উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ। মিলের এমডি আব্দুস সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদীর অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর,ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান,বাংলাদেশ আখ চাষী ফেডারেশনের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক আলহাজ্ব শাজাহান আলী বাদশা ও দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন,মিলকে নিজের মিল মনে করে স্বস্ব পদে থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলেই মিলকে লাভজনক করা সম্ভব হবে। তিনি বলেন,কৃষকের আখের মূল্য সঠিক সময়ে দিতে পারলে আগামি মৌসুমে মিল জোন এলাকায় আখের আবাদ বেশী হবে এবং মিল ৬৫ দিনের পরিবর্তে ১২০ দিন চালানো সম্ভব হবে।
উল্লেখ্য,এ মৌসুমে ১১ হাজার একর জমিতে রোপন করা হয়। এর মধ্যে এবার ৫১৯৫ একর জমির আখ পাওয়া যাবে। এবার ৮২ হাজার মেঃটন আখ মাড়াই করে ৬৫৬০ মেঃটন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি রিকভারীর হার ধরা হয়েছে শতকরা ৮ ভাগ।





চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার