শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » কৃষি » মাছ চাষ করে স্বাবলম্বী মুহিবুর রহমান
প্রথম পাতা » কৃষি » মাছ চাষ করে স্বাবলম্বী মুহিবুর রহমান
রবিবার ● ২২ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাছ চাষ করে স্বাবলম্বী মুহিবুর রহমান

---বিশ্বনাথ :: শখের বসে মাছ চাষ করে আর্থিকভাবে যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন সিলেটের বিশ্বনাথের যুবক মুহিবুর রহমান মাহবুব। তিনি উপজেলার লামাকাজি ইউনিয়নের মঙ্গলগিরি গ্রামের মৃত আজমান আলীর ছেলে। নিজ প্রচেষ্টাই তাকে এ সফলতা আনতে সহায়তা করেছে।
বেকারত্ব দূর করতে তিনি মৎস্য চাষাবাদ শুরু করেন। আর্থিকভাবে তিনি সচল থাকলেও মাছ চাষাবাদ করে আয়ের উৎস খুঁজতে থাকেন। ২০১৩ সালে নিজের ১২০ শতক জমিতে একটি পুকুর নির্মাণ করে সাইফ মাছের খামার নির্মাণ করেন। আর সেই খামারে কার্প জাতীয় মিশ্র মাছ চাষাবাদ শুরু করেন। মৎস্য অধিদপ্তরের প্রশিক্ষণ ও পরামর্শ গ্রহণ করে কার্যক্রম সম্প্রসারণ করতে থাকেন। প্রথম বছরই তিনি সাফল্যের মুখ দেখতে শুরু করেন। তার খামারের চাষাবাদ শুরু হলেও এ পর্যন্ত সরকারি-বেসরকারি কোনো সংস্থা তার স্বাবলম্বী হওয়ার নেপথ্যে ন্যূনতম ভূমিকা রাখেনি। সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় এ পর্যন্ত এগিয়েছেন।
তিনি কোনো সংস্থা থেকে প্রযুক্তিগত সহায়তা বা অনুদান পাননি। তবে সরকারি-বেসরকারি কোনো সহায়তা পেলে এ খামারটি মাছ চাষ সম্প্রসারণের মাধ্যমে একই সময়ে অর্জিত সাফল্য আরো দ্বিগুণ করতে পারতেন। তার এই সফলতা দেখে ওই এলাকার আশপাশের গ্রামের শিক্ষিত বেকার যুবকেরা মাছ চাষের দিকে আগ্রহী হয়ে পড়েছে।
সরেজমিনে সাইফ খামারে গিয়ে দেখা যায়, নিজ উদ্যেগে তিনটি পুকুর বর্তমানে ৩ লাখ টাকা পুঁজি নিয়ে মাছ চাষ শুরু করেন তিনি। এখন পর্যন্ত প্রায় ৫ লাখ টাকার মাছ বিক্রয় করেছেন। আরো প্রায় ৩ লাখ টাকার মাছ তার পুকুরে রয়েছে। তার কঠোর পরিশ্রম, সততা আর ঘামের প্রতিফলন সুরভিত হয়ে বেকারত্বের অভিশাপে দ্বার খুলে স্বাবলম্বী হয়েছে। বর্তমানে তার ৩টি বড় পুকুর রয়েছে। সেইসব পুকুরে রুই, মৃগা, শরপুটি, গাসগাও মাছসহ বিভিন্ন প্রজাতীর মাছ চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তার সব খরচ বাদে বৎসরে আয় থাকে প্রায় ৫ লাখ টাকা।
মুহিবুর রহমান মাহবুব জানান, শখের বসে ২০১৬ সালের জুলাই মাসের প্রথম দিকে ১২০ শতক জমিতে মাছ চাষ শুরু করি। এতে সফলতার মুখ দেখতে পাই। পরে আরো ২৭০ শতক জমিতে দুটি পুকুর করে মাছ চাষা শুরু করি। তিনটি পুকুরে প্রায় ৩ লাখ টাকার মাছ চাষা করি। ইতিমধ্যে প্রায় ৫ লাখ টাকার মাছ বিক্রি করেছি। বর্তমানে তিনটি পুকুরে প্রায় ৩ লাখ টাকার মাছ রয়েছে। মৎস্য অফিস থেকে দুই-একবার মাছ চাষের প্রশিক্ষণ গ্রহণ করি। প্রশিক্ষণের আগে মাছ চাষে কিছুটা ক্ষতি হয়েছিল। কিন্তু প্রশিক্ষণ নেয়ার পর আর কোনো ক্ষতি হয়নি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়া বলেন, সফল মৎস্য খামারী মহিবুর রহমান মাহবুব মাছ চাষের কারণে উপজেলা মৎস্য অফিস থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা পেয়েছেন। আমরা উপজেলার মৎস্য চাষীদের সকল ধররে সহযোগিতা করে আসছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)