শিরোনাম:
●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা
রাঙামাটি, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৫ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বিনোদন কেন্দ্রগুলো সাজানো হচ্ছে নতুন সাজে
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বিনোদন কেন্দ্রগুলো সাজানো হচ্ছে নতুন সাজে
বুধবার ● ২৫ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে বিনোদন কেন্দ্রগুলো সাজানো হচ্ছে নতুন সাজে

---ঝিনাইদহ প্রতিনিধি :: আর কয়েক দিন পরেই নতুন বছর। নতুন বছরের শুরু থেকে প্রথম ৩ মাস শীতের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে ভীড় করবে ভ্রমনপিয়াসুরা। এ আশায় ঝিনাইদহের জোহান ড্রীম ভ্যালী, তামান্না ওয়ার্ল্ড ফ্যামেলি পার্ক, নলডাঙ্গা রাজবাড়ীসহ বিনোদন কেন্দ্রগুলো সাজানো হচ্ছে নতুন সাজে। চলছে ধোয়া, মোছা, পরিচর্যা আর নতুন নতুন রাইডার স্থাপনের কাজ। মেরামত করা হচ্ছে ভাঙা রাইডগুলো, লাগানো হচ্ছে নতুন রঙ। মৌসুমকে সামনে রেখে নানা অফারও রাখছে বিনোদন কেন্দ্রগুলো। মুলত ঈদুল ফিতরের পর থেকে ডিসেম্বর পর্যন্ত পার্কগুলো থাকে দর্শনার্থীশূন্য। গত ঈদুল ফিতর ও ঈদুল আযহায় বৈরী আবহাওয়ার কারণে দর্শক খরায় লোকসান গুনতে হয়েছিল তাদের। সেই সাথে গত কয়েক মাসের খরচের হিসাব চোকানোর জন্য পার্কের ভেতরে এবং বাইরের বিভিন্ন অংশে সৌন্দর্যবর্ধনের কাজে সকাল থেকে রাত অবধি ব্যস্ত বিনোদন মালিক-শ্রমিকরা। শহরের তামান্না ওয়ার্ল্ড ফ্যামেলি পার্কের ম্যানেজার রুহুল আমিন জানান, ৩১ ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত পার্কগুলোতে দর্শনার্থী আসবে। দর্শনার্থীদের জন্য এ মৌসুমে এ পার্কে নতুন নতুন রাইডার স্থাপন করা হচ্ছে। সেই সাথে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। বেড়াতে আসা দর্শনার্থীরা যেন নির্বিঘেœ বিনোদন উপভোগ করতে পারে এ জন্য পার্ক কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তাসহ নানা প্রদক্ষেপ হাতে নিয়েছে। জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড পিকনিক স্পটের সত্বাধিকারী মোয়াজ্জেম হোসেন বলেন, গত ঈদুল ফিতর ও ঈদুল আযহায় বৈরী আবহাওয়ার কারণে পার্কগুলোতে দর্শনার্থী কম ছিল। সেই সময় আশানুরূপ দর্শনার্থী না আসার কারণে কিছুটা লোকসানের সম্মুখীন হতে হয়েছে তাদের। এবারের শীত মৌসুমে জেলার বিভিন্ন পার্কগুলোতে সাড়ে ৫ থেকে ৬ লাখ দর্শনার্থী আসবে আশা করে তিনি বলেন, জোহান ড্রীম ভ্যালী পার্কে এ মৌসুমে নতুন রাইডার স্থাপন করা হয়েছে। এছাড়াও এবছর স্থাপন করা হয়েছে চিড়িয়াখানা, থ্রি-ডি ভবন। দর্শনার্থীদের জন্য পার্কগুলোতে নিয়মিত পরিচর্যার কাজ করা হচ্ছে। রোপন করা হচ্ছে নানা জাতের ফুল। এ ব্যাপারে ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান (পিপিএম) বলেন, দুর-দুরান্ত থেকে ঝিনাইদহে বিনোদনের জন্য যারা আসবেন তাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিনোদন কেন্দ্র গুলোতে যেন ইভটিজিং, যৌনহয়রানি না হয় সে জন্য পার্কগুলোতে সাদাপোশাকে পুলিশ নিয়োজিত থাকবে। মৌসুম শুরু হওয়ার পর সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ নিয়োজিত থাকবে। তিনি আরও বলেন অন্য জেলার মানুষ ঝিনাইদহে এসে যেন তাদের সময় ঠিকমত উপভোগ করতে পারেন সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন

আর্কাইভ