শুক্রবার ● ২৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » নির্বাচন কমিশনের প্রতি ভোটাদের কোন আস্থা-বিশ্বাস নেই : সাইফুল হক
নির্বাচন কমিশনের প্রতি ভোটাদের কোন আস্থা-বিশ্বাস নেই : সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন সক্ষম নয়। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যেই তা বেরিয়ে এসেছে। কিভাবে অতীতে সিটি কর্পোরেশন নির্বাচনে জালিয়াতি হয়েছে তার বক্তব্যে সেটাও খানিকটা বেরিয়ে এসেছে। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীন পাড়ার কোন ক্লাবের নির্বাচনও সুষ্ঠু করা সম্ভব কিনা তা নিয়েও গুরুতর সন্দেহ রয়েছে। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি দেশের মানুষের কোন আস্থা-বিশ্বাস নেই। সরকারি দলের অনুগত ভূমিকা পালন করতে যেয়ে যে নির্বাচন কমিশন গোটা নির্বাচনী ব্যবস্থা ভেঙ্গে দিয়েছে। নাগরিকদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে সেই নির্বাচন কমিশনের কোন কথাই মানুষ বিশ্বাস করে না। গত ৩০ ডিসেম্বর নজিরবিহীন ভোট ডাকাতি ও দিনের ভোট রাতে অনুষ্ঠানের ব্যাপারে পরোক্ষ স্বীকারোক্তি এখনও তারা দেশবাসীর কাছে এই অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেনি। নির্বাচন কমিশন ও ভোটের ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনতে বিশ্বাসযোগ্য ও কার্যকরি কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এই অবস্থায় বর্তমান নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে জাতীয় বা স্থানীয় সরকার এর কোন নির্বাচনই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবার কোন অবকাশ নেই।
আজ ২৭ ডিসেম্বর শুক্রবার সকালে পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন মহানগর কমিটির সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, মোজাম্মেল হক, ইমরান হোসেন, জোনায়েদ হোসেন, হুমাউন মুজিব, সংগঠক মো. রিয়েল ও অনিমেষ দাস প্রমুখ।
সভায় সাইফুল হক আরো বলেন, ডাকসু ভিপি নুরুর হক ও তার ২৯ জন সহকর্মীর বিরুদ্ধে কথিত হত্যাচেষ্টা ও চুরির মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা জানান এবং বলেন, প্রতিশোধাত্মকভাবে সরকারি ছাত্র সংগঠনকে দিয়ে হয়রানিমূলক এসব জঘন্ন মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। তিনি বলেন, সরকার ও সরকারি দলের ছাত্র সংগঠন এতটাই অসহিষ্ণু ও বেপরোয়া যে ছাত্রদের ভোটে নির্বাচিত ডাকসু ভিপিকেও তারা বরদাসত করতে পারছে না। তিনি অনতিবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে নুরু ও তার সহকর্মীদের উপর হামলাকারী সন্ত্রাসীদের সকলকে গ্রেফতার ও বিচার দাবি করেছেন।
সভায় গৃহীত আরেক প্রস্তাবে আগামী ৩০ ডিসেম্বর বাম গণতান্ত্রিক জোট আহুত ‘কালো দিবস’ এর কর্মসুচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
সভায় গতরাতে কালসি কাউনিয়া বস্তিতে আগুনে ২ শতাধিক ঘর পুড়ে যাবার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের পুনর্বাসনের দাবি জানানো হয়।





চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের
পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব
আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে