শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সভা
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সভা
রবিবার ● ২৯ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সভা

---ঝালকাঠি প্রতিনিধি :: ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে ঝালকাঠিতে আজ রবিবার জেলা টাক্সফোর্স কমিটির ত্রৈমাসিক সভা এবং সেনসিটাইজেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডিসি অফিসের সুগন্ধা সভাকক্ষে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস এর আয়োজন করে। বেসরকারি সংস্থা গ্রামবাংলা উন্নয়ন কমিটি ও সূর্যালোক ট্রাস্ট এতে সহযোগিতা করে। সভায় সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে টাক্সফোর্স কমিটির নিয়মিত সভা আয়োজন, জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, শিক্ষপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রশাসক ও জেলা টাক্সফোর্স কমিটির সভাপতি মোঃ জোহর আলী এতে সভাপতিত্ব করেন। সিভিল সার্জন ও জেলা টাক্সফোর্স কমিটির সদস্যসচিব ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার ও সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস সংশ্লিষ্ট আইনের বিভিন্ন দিক তুলে ধরেন। সূর্যালোক ট্রাস্টের নির্বাহী পরিচালক হেমায়েত উদ্দিন হিমু ‘বরিশাল বিভাগে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন প্রকল্প’ বিষয়ে আলোকপাত করেন। সমাজসেবা অধিদফতরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জী, মহিলা বিষযক অধিদফতরের উপপরিচালক মোঃ আলতাফ হোসাইন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ মশিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক মোঃ খায়রুল ইসলাম মল্লিক, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নবেজ উদ্দিন সরকার, জেলা তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলাম, যুব উন্নয়ন অধিদফতরের সহকারী পরিচালক মোঃ মহসিন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার শাকিল খান, প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মানিক রায়; পুলিশ ইনস্পেক্টর মোঃ ফারুক হোসাইন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত, শিশু একাডেমির লাইব্রেরিয়ান নারগিস সুলতানা প্রমুখ মুক্ত আলোচনায় অংশ নেন।

ঝালকাঠি ইউনাইটেডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঝালকাঠি:: ‘শিক্ষা-উন্নয়ন-ত্যাগ’ স্লোগানকে সামনে রেখে, উৎসাহ-উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঝালকাঠি ইউনাইটেড’ শনিবার (২৮ ডিসেম্বর’১৯) সন্ধ্যায় সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। অনুষ্ঠানমালায় ছিল : সমাবেশ, শান্তির প্রতীক পায়রা ও বেলুন সংবলিত ফেস্টুন উড়ানো, কেককাটা, আলোচনা সভা এবং অর্ধশতাধিক অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ‘উদ্বোধক’ ছিলেন ঝালকাঠি পৌরসভার মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার। ঝালকাঠি ইউনাইটেডের সভাপতি ব্যারিস্টার এস মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথিরা হলেন : প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মানিক রায় এবং টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু।

আলোচনায় অংশ নেন ঝালকাঠি ইউনাইটেডের সাধারণ সম্পাদক রুহুল আমীন। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আতিকুর রহমান।

শহরের ফাতেমা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





ঝালকাঠি এর আরও খবর

বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার
ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)