শিরোনাম:
●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সোমবার ● ৩০ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে শ্রী আকাশ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত আকাশ উপজেলার বান্দাইখাড়া হিন্দুপাড়া এলাকার শ্রী উৎফল এর ছেলে।

আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বান্দাইখাড়া বিন্দুপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত শ্রী আকাশ সোমবার সকালে বাড়ির উঠানে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে সবার অজান্তে পাশে পুকুরের পানিতে পরে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে। সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথমধ্যে তার মৃত্যু হয়।

এব্যপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি শুনেছি এবং ছোট্ট শিশু আকাশের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আত্রাইয়ে ইয়াবাসহ আটক-১

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ইয়াবাসহ সুমন প্রামানিক (২৭) নামে এক মাদক সেবনকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত সুমন উপজেলার জাতআমরুল গ্রামের ছামনুল প্রামানিকের ছেলে।

আজ সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাইদার ও এএসআই মনিরুল সঙ্গীয় ফোর্সসহ রবিবার রাতে উপজেলার আহসানগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ৫পিচ ইয়াবাসহ সুমন প্রামানিককে আটক করা হয়। তিনি আরো বলেন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ