বুধবার ● ১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দূর্গম বিলাইছড়িতে বই উৎসব
দূর্গম বিলাইছড়িতে বই উৎসব
বিলাইছড়ি :: রাঙামাটির দূর্গম বিলাইছড়ি বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পাংখোয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়। আজ বুধবার ১ জানুয়ারী সকালে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসব এর উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, বিলাইছড়ি উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা’সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা।
বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, শিক্ষিত জনগোষ্ঠী দেশ ও জাতির সম্পদ। আধুনিক ও উন্নত রাষ্ট্র গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশ প্রণয়নে নতুন প্রজন্মের সুপ্ত মেধা বিকাশে সৃজনশীল কর্মকান্ড ও নৈতিক শিক্ষায় গুরুত্ব দেয়া’সহ সব ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি বাবা-মাকে ভূমিকা রাখতে হবে।





রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার
ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন
রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার
রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার