শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » দমন করে শাসন করতে যেয়ে সরকার দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে : সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » দমন করে শাসন করতে যেয়ে সরকার দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে : সাইফুল হক
শুক্রবার ● ৩ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দমন করে শাসন করতে যেয়ে সরকার দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে : সাইফুল হক

---ঢাকা :: আজ ৩ জানুয়ারি শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণতান্ত্রিক আন্দোলনে পুলিশী জুলুম-নির্যাতন-হস্তক্ষেপ অসাংবিধানিক ও বেআইনী ঘোষণা করে তা বন্ধে প্রয়োজনীয় আইন প্রণয়নের দাবি জানিয়েছেন এবং বলেছেন নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলনের পথ রুদ্ধ করা হলে রাষ্ট্র ও সমাজে চরম অগণতান্ত্রিক, চরম দক্ষিণপন্থী ফ্যাসিস্ট শক্তির উত্থানের জমিন তৈরী হয়। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের নিয়মতান্ত্রিক পথ বন্ধ করা হলে তাতে চক্রান্ত-ষড়যন্ত্রের সুযোগই কেবল বৃদ্ধি পায়। তিনি বলেন, গেল ৩০ ডিসেম্বর বিরোধী বাম জোটের কালো পতাকা মিছিলে পুলিশের বেপরোয়া হামলা-আক্রমন ও নেতাকর্মীদের অনেককেই গুরুতর আহত করা সরকারের দুর্বলতা ও ‘নার্ভাসনেসেরই’ বহিঃপ্রকাশ।

তিনি বলেন, সরকার যত গণবিরোধী ও গণবিচ্ছিন্ন হয়ে উঠছে ততই তারা দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করছে। দমন করে শাসন করাকে সরকার নীতি হিসেবে গ্রহণ করেছে। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় সরকার পুরোপুরি আমলা-প্রশাসন নির্ভর হয়ে পড়েছে। মানুষের ভোটের অধিকার হরণ করে তারা এখন চরম কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসন চালু করেছে; মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার ঘোষণার বিপরীত ধারায় দেশ পরিচালনা করছে; দেশ, দেশের জনগণ ও তাদের গণতান্ত্রিক ভবিষ্যত নিয়ে বিপজ্জনক রাজনৈতিক জুয়া জেলা হচ্ছে।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন নির্বাচন কমিশন তাদের স্বাধীন সাংবিধানিক ভূমিকাকে বিসর্জন দিয়ে সরকারি দলের অনুগত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সরকারি দলের আকাঙ্খা বাস্তবায়ন করাই তাদের ধ্যান-ধারনা হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনী ব্যবস্থার ন্যূনতম বিশ্বাসযোগ্যতা ধ্বংস করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গোটা নির্বাচনী ব্যবস্থা তারা ভেঙ্গে দিয়েছে। ফলে এই নির্বাচন কমিশনের অধীনে জাতীয় বা স্থানীয় সরকারের কোন নির্বাচনই অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবার সুযোগ নেই।

সমাবেশে তিনি বলেন, সরকারের ক্ষমতার পিছনে জনগণের ম্যান্ডেট না থাকায় বিজেপি’র মুসলমান বিদ্বেষী ও বাংলাদেশ বিরোধী সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকেও সরকার বিরোধীতা করতে পারছে না; বরং ক্ষমতায় টিকে থাকতে সরকার ভারত তোষণের নীতি অব্যাহত রেখেছে। এই অবস্থায় তিনি দেশ, জনগণ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যত রক্ষায় বিদ্যমান কর্তৃত্ববাদী দুঃশাসনের বিরুদ্ধে গণসংগ্রাম জোরদার করার আহ্বান জানান।

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, আবু হাসান টিপু, মাহমুদ হোসেন, রাশিদা বেগম, মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, পার্টির সংগঠক ইমরান হোসেন ও  হুমায়ুন মুজিব প্রমুখ।

সমাবেশে বহ্নিশিখা জামালী বলেন, সরকার এতটাই বেসামাল যে শান্তিপূর্ণ সমাবেশ-মিছিলকেও তারা ভয় পায়। ৩০ ডিসেম্বর সাইফুল হক, জোনায়েদ সাকিসহ নেতাকর্মীদের উপর আক্রমন সরকারের সাহসের পরিচয় নয়।

আকবর খা বলেন, রাজপথে গণসংগ্রামে সরকারকে পরাজিত করা ছাড়া ভোটাধিকার-গণতন্ত্র কিছুই প্রতিষ্ঠা করা যাবে না।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড, পল্টন, বিজয়নগর প্রদক্ষিণ করে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।





ঢাকা এর আরও খবর

সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই  জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)