শিরোনাম:
●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
রাঙামাটি, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সাথে ইউএনওর মতবিনিময়
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সাথে ইউএনওর মতবিনিময়
শনিবার ● ৪ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সাথে ইউএনওর মতবিনিময়

---ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ঈশ্বরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও সংবর্ধনা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। আজ শনিবার উপজেলা হলরুমে মুজিব বর্ষকে সামনে রেখে ‘তারণ্যের চোখে আগামীর ঈশ্বরগঞ্জ’ বিষয়ের আলোকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, চরজিতর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিসবাহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মামুন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু, ঈশ্বরগঞ্জ উপজেলা সুশাসনের জন্য নাগরিক সুজন সাধারণ সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদার, সাংবাদিক মোস্তাফিজুর রহমান ও উবায়দুল্লাহ রুমি প্রমুখ।

ঈশ্বরগঞ্জে ইউএনওর নির্দেশে বাল্যবিয়ে বন্ধ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর নির্দেশক্রমে বাল্যবিয়ে বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত। এসময় অসদাচরণের দায়ে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার সোহাগী ইউনিয়নের জিগাতলা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার ওই গ্রামের আব্দুল মুন্নাছের মেয়ে মোছা. সমতার বিয়ের দিন ধার্য ছিল। মেজবানের প্রস্তুতিও ছিল শেষ পর্যায়ে। পরে স্থানীয় প্রশাসন জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এর আগেই কানপুর এলাকার বরপক্ষের লোকজন পালিয়ে যায় এবং মেয়ের মা আঙ্গুরা বেগম প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। এসময় অসদাচরণের দায়ে জিগাতলা গ্রামের মৃত আ. গফুরের ছেলে বিজিবিতে কর্মরত সুবেদার হাদিস মিয়াকে (৪৫)আটক করে পুলিশ ।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাল্যবিয়ে সামাজিক ব্যাধি, এর অভিশাপ থেকে মুক্তি পেতে প্রশাসন সব সময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে।





আর্কাইভ