সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাপ্তাইয়ে উপজেলা উন্নয়ন মেলা
কাপ্তাইয়ে উপজেলা উন্নয়ন মেলা

কাপ্তাই প্রতিনিধি :: ২৮ সেপ্টেম্বর : বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দ্যোগ ও সাফল্য সমূহ প্রচারের লক্ষ্যে কাপ্তাইয়ে দিনব্যাপী উপজেলা উন্নয়ন মেলা-২০১৫ উদ্বোধন করা হয়েছে সোমবার উপজেলা মিলনায়তনে। কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজন ও একটি বাড়ী একটি খামার প্রকল্পের সৌজন্যে এ মেলার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, ইউএনও দুলাল চন্দ্র সূত্র ধর। প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন। বক্তব্য রাখেন, ডাঃ রঞ্জিত চাকমা, ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হোসেন রশিদ চৌধুরী প্রমুখ। মেলায় মোট ১২টি স্টল অংশগ্রহণ করে। সভা শেষে প্রধান অতিথি উন্নয়ন মেলার উদ্বোধন ঘোষনা করেন। বক্তরা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ গঠনে বিভন্ন উদ্দ্যোগ এবং সাফল্য গাঁথা তুলে ধরে বক্তব্য রাখেন।
আপলোড : ২৮ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ২.৫৫ মিঃ





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪