শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে বেড়েছে গরম কাপড় ও লেপ-তোষকের বিক্রি
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে বেড়েছে গরম কাপড় ও লেপ-তোষকের বিক্রি
বুধবার ● ৮ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে বেড়েছে গরম কাপড় ও লেপ-তোষকের বিক্রি

---হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি  :: সিলেটে ক্রমশই বাড়ছে শীত। পৌষের অন্তিম লগ্নে আর মাঘ শুরুর আগেই ঝেঁকে বসেছে শীত। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। প্রত্যহ সন্ধ্যা হলেই পড়ছে হালকা কুয়াশা। বিশেষ করে সিলেটের গ্রামীন জনপদ গুলো হালকা কুয়াশা ও মাঝারি ধরনের কুয়াশার চাঁদরে ঢাকা পরে। একই সাথে গত ক‘দিন ধরে হিমালয় থেকে বয়ে আসা শৈত্যপ্রবাহের কারণে ক্রমশই যেনো শীতের প্রকোপ বেড়েই চলেছে। দিনের বেলা প্রখর রোদের কারনে শীতের পরিমাণ কম থাকলেও সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত শীতের দাপট একটু বেশিই অনুভূত হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, ক’দিন ধরে যে পরিমাণ শীত অনুভূত হচ্ছে তাকে পর্যাপ্ত শীতই বলা যায়। এদিকে, শীত একদিকে যেমন প্রশান্তির ঘুমের জন্য উপযোগী ঋতু অন্যদিকে শীতকে মোকাবেলা করতে প্রয়োজন হয় গরম কাপড়ের। তাইতো শীত জেঁকে বসার আগেই এখানকার সকল শ্রেণি-পেশার মানুষ গরম কাপড়, লেপ ও তোষক ক্রয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, শীতকে সামনে রেখে লেপ ও তোষক তৈরীতে ব্যস্ত সময় পার করছেন এখানকার লেপ-তোষক তৈরীর কারিগরা।

কারিগরা জানান, শীতের সময়টুকু বাদ দিয়ে অন্য সময়ে বিশেষ কোন অর্ডার ছাড়া তাদের তেমন ব্যস্ততা থাকে না। বছরের ৭ থেকে ৮ মাস অনেকটা অলস সময় কাটাতে হয়। তাই অগ্রাহায়ন- পৌষ মাসের অপেক্ষায় থাকতে হয় তাদের।

কারিগররা আরো জানান, অগ্রাহায়ন- পৌষ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয় লেপ ও তোষক তৈরীর কাজ। আর পৌষ ও মাঘ মাস থেকে যেন দম ফেলার সময় থাকে না। সময় যতো গড়াচ্ছে শীত ততো বেশী পড়ছে আর শীতের সঙ্গে পাল্লা দিয়ে অর্ডার নিলেও সঠিক সময়ে তা সরবারহ দিতে তারা হিমশিম খাচ্ছেন। অপরদিকে, শীতের তীব্রতা যতো বাড়ছে জমে উঠতে শুরু করেছে গরম কাপড়ের বেচাকেনা। শীতের মোকাবেলায় গরম কাপড় কিনতে শপিংমল, হাট-বাজারের ফুটপাতের দোকানে ভিড় করছেন ক্রেতারা। তবে প্রতেকটা বাজারেই পুরনো কাপড়ের ক্রেতাদের সংখ্যাই একটু বেশি। স্বল্প মূল্যে ভাল মানের কাপড় কিনতে পাওয়া যায় বলে এখানকার দিনমজুর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার অধিকাংশ মানুষ ফুটপাত থেকেই শীতের পোশাক কিনছেন।

সিলেটের ফুটপাতে গরম কাপড় ক্রয় করতে আসা এক ক্রেতা বলেন, পৌষের প্রথম থেকেই শীত পড়েছে। কিন্তু শেষ সময়ে এসে হঠাৎ করে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় সন্ধ্যার পর স্বাভাবিক পোশাকে ঘরের বাহিরে বের হওয়া যাচ্ছেনা। তাই শহরে গরম কাপড় কিনতে এসেছি। স্বল্পমূল্যে দেখেশুনে অনেক ভালো মানের কাপড় কেনা যায় বলে ফুটপাতের দোকানগুলোতে গরম কাপড় ক্রয় করছি। তবে অন্য বছরের চেয়ে বিক্রেতারা এবার কাপড়ের দাম একটু বেশি হাকছেন।

ফুটপাতের কাপড় বিক্রেতারা মোবারক জানান, বাজারে নতুন কাপড়ের চেয়ে বিদেশি পুরনো কাপড়ের চাহিদা একটু বেশি। ওই কাপড় কম দামে এবং দেখতে মানসম্মত, সুন্দর ও টেকসই হওয়ায় ক্রেতারা এসব কাপড়ই বেশি কিনছেন। মহাজনরা অন্য বছরের চেয়ে এবার দাম একটু বেশি নিচ্ছেন বলে তাদেরও একটু বেশি দরে কাপড় বিক্রি করতে হচ্ছে। কোর্ট প্রাঙ্গনের সামনে জয়নাল নামের এক কাপড় বিক্রেতা জানান, গরম কাপড়ের দাম অন্য বছরের চেয়ে একটু বেশি হওয়ায় ক্রেতাদের সাথে দর-কষাকষি করে কাপড় বিক্রি করতে হচ্ছে। বেচাকেনা খুব বেশি না হলেও অনেক্ষণ দর-কষাকষি করে কাপড় বিক্রি করতে হচ্ছে বলে ক্রেতাদের ভিড় লেগেই থাকছে। পুরোদমে বেচাকেনা জমে উঠতে আরো কিছুটা সময় অপক্ষো করতে হবে তাদের।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)