শিরোনাম:
●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা
বুধবার ● ৮ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ জানুয়ারি দিনব্যাপী আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে পাথাইলঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ছানাউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান।

অনুষ্ঠানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান, মো. হারুন উর রশিদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শাহ আলম, সহকারী ইন্সট্রাক্টর আ খ ফররুখ আহম্মেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান জানান, বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৯-এর আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
‘ক, ‘খ ও ‘গ তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ‘ক গ্রুপ, পঞ্চম শ্রেণি থেকে ৭ম শ্রেণি পর্যন্ত ‘খ গ্রুপ এবং অষ্টম শ্রেণি থেকে ১০ শ্রেণি পর্যন্ত ‘গ গ্রুপ। ইভেন্টগুলোর মধ্যে শিক্ষাবিষয়ক প্রতিযোগিতায় ছিল বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো, উপস্থিত অভিনয়, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, কেরাত, শিশুসাহিত্য:ধারাবাহিক গল্প বলা। সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছিল নজরুলসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, ছড়া গান, ভাব সঙ্গীত, লোকসঙ্গীত, হামদ /নাত,। এছাড়াও ছিল নৃত্য, চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা বিচারকের দায়িত্ব পালন করেন। আর প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের সহকারী উপজেলা শিক্ষা অফিসাররা। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে  জরিমানা আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)