শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » গাজিপুর » জয়দেবপুর বালিকা বিদ্যালয়ের নবীনবরণ
প্রথম পাতা » গাজিপুর » জয়দেবপুর বালিকা বিদ্যালয়ের নবীনবরণ
রবিবার ● ১২ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জয়দেবপুর বালিকা বিদ্যালয়ের নবীনবরণ

---স্টাফ রিপোর্টার :: গাজীপুরে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২০ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তিকৃত ছাত্রীদের নবীনবরণ, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১১ জানুয়ারি শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ফজলুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবুল বাশার, সিনিয়র শিক্ষক আবুল হোসেন, সিনিয়র শিক্ষক ও গীতিকবি আবদুল মতিন মিঞা, সিনিয়র শিক্ষক বাবুল হোসেন, সিনিয়র শিক্ষক নাজনীন আক্তার, ১০ম শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া নওশিন, ১০ম শ্রেণির শিক্ষার্থী মিম বিনতে আলমগীর ক্ষমা, ৯ম শ্রেণির শিক্ষার্থী সায়মা প্রমুখ। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক এ বি এম আবদুল মোমেন।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকা, নিয়মিত ডায়েরী ব্যবহার করা, মোবাইল ফোন ব্যবহার না করা, পাঠ্য বই ছাড়াও সহ পাঠ ক্রমে অংশগ্রহণ করা, পিতা-মাতার কথামত চলা এবং যুগোপযুগি শিক্ষা লাভ করা। তিনি আরো বলেন, বিদ্যালয়ের মান বজায় রাখতে সকলের সর্বাত্মক প্রচেষ্টা চালিযে যাওয়া। সর্বশেষ সকলের সুস্বাস্থ্য কামনা করে তার বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠান শুরুতে ফুল ছিটিয়ে ও হাতে রজনী গন্ধার স্টিক তুলে দিয়ে ভর্তি হওয়া ছাত্রীদের বরণ করে নেয়া হয়েছে। এসময় প্রচন্ড শৈত্য প্রবাহের মধ্যেও বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্রীদের করতালীতে মূখোরিত হয়ে উঠে চারদিক।

পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং শিক্ষার্থীর অভিভাবকগণ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)