রবিবার ● ১৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » ২৫ জানুয়ারী মারকাযুল কোরআনের তিলাওয়াতুল কোরআন সম্মেলন
২৫ জানুয়ারী মারকাযুল কোরআনের তিলাওয়াতুল কোরআন সম্মেলন
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: ইসলামী শিক্ষার আদর্শ বিদ্যানিকেতন “মারকাযুল কোরআন সিলেট,, মিতালী ৪৫/ডি রায়নগর, রাজবাড়ী মাদ্রাসার উদ্যোগে তিলাওয়াতুল কোরআন সম্মেলন অনুষ্টিত হতে যাচ্ছে। উক্ত সম্মেলন ২৫/০১/২০২০ইং শনিবার জামেয়ার ক্যাম্পাসে বেলা ১১ ঘটিকায় শুরু হবে।
জামেয়ার মুহতামিম হাফিজ শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষা-সচিব হাফিজ মাওলানা আব্দুল হাই আল হাদীর সঞ্চালনায় এবং মারকাযুল কোরআন সিলেটের ছাত্র সংসদ আল মারকায ছাত্র সংসদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্টিতব্য তিলাওয়াতুল কোরআন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মারকাযুল উলুম লন্ডনের প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ, প্রধান আকর্ষন বিশ্বজয়ী হাফিজ হোসাইন আহমদ (ঢাকা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রিন্সিপাল ডা. সৈয়দ রেজওয়ান আহমদ, মাওলানা আহমদ সগির, হাজী খন্দকার মফজ্জিল আলী (পরিচালনা পরিষদের সভাপতি, অত্র মাদ্রাসা), ইসলাম উদ্দীন তালুকদার (পরিচালনা পরিষদের সেক্রেটারী, অত্র মাদ্রাসা)।
এছাড়াও উক্ত তিলাওয়াতুল কোরআন সম্মেলন আমন্ত্রিত অতিথিবৃন্দ হলেন, মাও. সৈয়দ শোয়াইব আহমদ, মাও. মাহদী হাসান, মাও. হাসান আহমদ, হাফিজ শাব্বীর আহমদ রাজী, মুফতী সিরাজুল ইসলাম ও মাও. মতিউর রহমান প্রমুখ।





ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান
নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন