শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে কালেক্টরেট কর্মচারীদের কর্মবিরতি পালন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে কালেক্টরেট কর্মচারীদের কর্মবিরতি পালন
বুধবার ● ২২ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে কালেক্টরেট কর্মচারীদের কর্মবিরতি পালন

ছবি : কর্মবিরতি পালন ও কালেক্টরেট অফিসের বাইরে রাঙামাটি জেলা প্রশাসন চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন। সিএইচটি মিডিয়া।--- নির্মল বড়ুয়া মিলন :: জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বহী অফিসারের কার্যলয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) রাঙামাটি জেলা শাখা।
আজ ২২ জানুয়ারি বুধবার সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে কর্মবিরতির পাশাপাশি কালেক্টরেট সহকারীরা নিজ নিজ অফিসের বাইরে জেলা প্রশাসন চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন।
বাকাসসের রাঙামাটি জেলা শাখার সভাপতি জগতজ্যোতি চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বাকাসসের সহ-সভাপতি অমলেন্দু তঞ্চঙ্গ্যা, বাকাসসের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় বাকাসসের সদস্য মায়াদেবী চাকমা, নজরুল ইসলাম, রোকেয়া বেগম, শিলা সিংহ, সৈকত হোসেন, প্রদীপ চাকমা ও শ্বাশতী চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাকাসস রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দরা জানান, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) এর বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে গৃহীত ও বাস্তবায়িতব্য কর্মসূচী ঘোষনা করেছে। গত ১ জানুয়ারি থেকে বিভিন্ন কর্মসূচীর মধ্যে ১ থেকে ১৫ জানুয়ারী মুজিব বর্ষ ও স্বাধিনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তণের প্রতি সম্মান প্রদর্শন করে বিভিন্ন কর্মসূচী। ১৬ জানুয়ারি থেকে রাঙামাটি জেলা প্রশাসকসহ সারাদেশে স্ব স্ব জেলা প্রশাসক এর সাথে সাক্ষাত ও কর্মসূচী অবহিতকরণ ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করা। ২০ থেকে ২১ জানুয়ারী সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে ১১টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি, জেলা প্রশাসন চত্বরে অবস্থান এবং সভা সমাবেশ। ২২ থেকে ২৩ জানুয়ারি সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘন্টা কর্মবিরতি, জেলা প্রশাসন চত্বরে অবস্থান এবং সভা সমাবেশ। ২৭ থেকে ২৮ জানুয়ারি সকাল ৯ থেকে হাজিরা খাতায় স্বাক্ষর করে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘন্টা কর্মবিরতি, জেলা প্রশাসন চত্বরে অবস্থান এবং সভা সমাবেশ। ২৯ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি মহান ২১ শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং এসএসসি পরীক্ষার কারণে কর্মসূচি বিরতি। ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিকাল ৫টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি, জেলা প্রশাসন চত্বরে অবস্থান এবং সভা সমাবেশ। ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, সূর্য সন্তান, বীর শহীদদের প্রতি এবং মহান স্বাধীনতা দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদন এর কারণে কর্মসূচী বিরতি। এর মধ্যে দাবী বাস্তবায়ন না হলে ২৮ মার্চ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে মহাসমাবেশের মাধ্যমে পরবর্তী কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।
নেতৃবৃন্দরা জানান, মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তনের জন্য বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ২০০১ সাল থেকে দাবী করে আসলেও অদ্য পর্যন্ত পদবী পরিবর্তন হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী বিগত ১৯/০৬/২০১১ সালে পদবী পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোধন দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছেনা। এ ছাড়া জেলা প্রশাসকের সম্মেলনে ৮বার প্রস্তাব গৃহিত হলেও এবং জনপ্রশাসন মন্ত্রনালয় কর্তৃক গঠিত স্থায়ী কমিঠির বিভিন্ন সময়ে সুপারিশ থাকা সত্ত্বেও উক্ত কার্যালয়ের ১৩তম গ্রেডের অফিস সুপার, সিএ কাম ইউডিএ, প্রধান সহকারী, টেজারী হিসাব রক্ষক ও উচ্চমান সহকারীদেরকে ১০ গ্রেডের প্রশাসনিক কর্মকর্তা পদে, ১৬তম গ্রেডের প্রাপ্ত অফিস সহকারী ও সমপদধারীদেরকে পদবী পরিবর্তন করে ১১তম গ্রেডের সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে উন্নীতকরণ করা হয়নি। বার বার আশ্বাস দিয়ে দাবী আদায় না হওয়ায় আমরা এ পৃথক পৃথক কর্মসূচী ঘোষনা করেছি।
বাকাসসের নেতৃবৃন্দরা আরো জানান, ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠ প্রশাসনে জনগণের প্রত্যাশিত সেবা প্রদানে গতিশীলতা আনায়ন, কাজের সাথে সমন্বয় ও ডিজিটাল অফিস ব্যবস্থাপনাকে যুগোপযোগী করার লক্ষ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে কাজ করছেন। মাঠ প্রশাসনের ব্যাপক এ বিশাল কর্মযজ্ঞের সিংহভাগ কাজ করেন সহকারীগণ। জেলা প্রশাসনে নিয়োগের পর সহকারীগণকে ম্যাজিস্ট্রেটদের সাথে বুদ্ধিমত্তা, মেধা, দক্ষতা ও বেশি শ্রম দিয়ে এসব কাজ করে কোনো পদোন্নতি না পেয়ে একই পদে থেকে অবসরে যাচ্ছেন। মাঠ প্রশাসনে কর্মরত ৩য় শ্রেনির কর্মচারীদের বেতন গ্রেড অনুযায়ী প্রতিটি পদের নাম পরিবর্তন অথবা মাঠ প্রশাসনে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদেরকে সচিবালয়ের ন্যায় পদোন্নতি প্রদানের বিষয়টি যৌক্তিক মর্মে বাস্তবায়নের মধ্যে সকল বিভাগীয় কমিশনার মহোদয় ও সকল জেলা প্রশাসক মহোদয় সুপারিশ করেছেন। ইতোমধ্যে প্রশাসন বিকেন্দ্রীকরণ করার পর মাঠ পর্যায়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, অধিদপ্তরের তৃতীয় শ্রেনির কর্মচারীদের পদবী পরিবর্তন করা হলেও মাঠ পর্যায়ে তৃতীয় শ্রেণির কর্মচারীদের গৃহীত সিদ্ধান্ত সমূহ অদ্যাবধি বাস্তবায়িত না হওয়ায় কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। সমাবেশে রাঙামাটি কালেক্টরেটে কর্মরত সকল সহকারীগণ স্বতস্ফুর্তভাবে উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)