শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » একটি সড়ক দুর্ঘটনা নিভিয়ে দিল মেধাবী ছাত্রী শাম্মীর জীবন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » একটি সড়ক দুর্ঘটনা নিভিয়ে দিল মেধাবী ছাত্রী শাম্মীর জীবন
বুধবার ● ২২ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একটি সড়ক দুর্ঘটনা নিভিয়ে দিল মেধাবী ছাত্রী শাম্মীর জীবন

--- কাউখালী প্রতিনিধি :: অনেক স্বপ্ন, আশা নিয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছিলেন গরীব অসহায় সাধারন পরিবারের মেয়ে ২০২০ সালের এসএসসি পরিক্ষার্থী শাম্মী আক্তার (মনিকা)। কিন্তু সেই স্বপ্ন আশা বুকে নিয়ে চির দিনের জন্য হারিয়ে গেলেন গত ১৩ জানুয়ারী (সোমবার) একটি সড়ক দুর্ঘটনার মধ্য দিয়ে।
জানা যায় কাউখালী উপজেলার ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়নের গজালিয়া গ্রামের বাসিন্দা গরীব অসহায় মো. আইয়ুব আলী খান (লেদু)র তিন সন্তান ১ ছেলে, ২ মেয়ে, শাম্মী আক্তার (মনিকা ১৭) ছিলেন ভাই বোনের মধ্যে সভার ছোট। পিতার আর্থিক অবস্থা খারাপ হওয়া সত্বেও সে অনেক কষ্ট করে নিয়মিত পড়ালেখা চালিয়ে যাচ্ছিলেন। এবং সে এবার বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় হতে ২০২০ সালের এসএসসি মানবিক শাখার পরিক্ষার্থী। প্রতিদিন সে নিয়মিত কোচিং এ যেত আবার বিকাল বেলা সুগার মিল এলাকায় প্রাইভেট পড়ার জন্য যেত। এই প্রাইভেট যেন তার কাল হয়ে দাড়াল। এই প্রাইভেট হতে গত সোমবার ১৩ জানুয়ারী ২০২০ বিকাল ৫টার সময় ৩ ক্লাসমেট সহ পায়ে হেটে বাড়ি ফেরার পথে ডাক বাংলো রেজভীয়া দাখিল মাদ্রাসার অদুরে রানীর হাট হতে খুবই দ্রুত বেগে ছুটে আসা ২টি খালি জীপ প্রতিযোগিতা দিয়ে আসার পথেই একটি জিপ (চাঁেন্দর গাড়ি) পিছন দিক থেকে শাম্মী আক্তার ও তার সাথে থাকা ক্লাসমেট সায়বা রহমান সাখি কে খুবই দ্রুত বেগে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাম্মী আক্তার গুরুত্বর আহত হন অপর সাথী সায়বা রহমান সাখির এক পা এক হাত সম্পুর্ন ভেংগে চুরমার হয়ে যায়। সংগে সংগে স্থানীয় লোকজন ছুটে এসে উভয় কে উদ্বার করে রাউজান গহিরা জেকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাম্মী আক্তার কে মৃত বলে ঘোষনা করেন। ক্ষনিকের মধ্যে হারিয়ে গেল একটি মেয়ের জীবন প্রদীপ। আরেকজন বেচেঁ থেকেও যেন মৃত ! এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন বেতবুনিয়া রেজভীয়া দাখিল মাদ্রাসার সামনে ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনা স্ব চোক্ষে দেখা প্রত্যক্ষদশী।
সরেজমিনে এই প্রতিনিধির সাথে কথা হয় তার সহপাটি বাল্য বান্ধবী তিন্নি কান্না জড়িত কন্ঠে বলেন আমি আমার বন্ধবীকে মুহুর্তের মধ্যে হারিয়ে পেললাম। ওর সাথে সব সময় এক সাথে স্কুলে যেতাম প্রাইভেটে যেতাম, কোচিং এ যেতাম। কিন্তু আর কোনদিন ওর সাথে যাওয়া হবেনা। ও গরীব হতে পারে কিন্তু ওর মনটা ছিলো অনেক বড়। কথা হয় তার আরেক ক্লাসমেট রিয়াদ হোসেনের সাথে। সেও কান্নজড়িত কন্ঠে বলেন ওর মতো এ রকম ভাল মেয়ে আমাদের এলাকায় হয়ই না। সে সব সময় আমাদের কে আপন ভাইয়ের মতো জানতো। অপরদিকে বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খুরশেদ আলম বলেন একমাত্র বেপোরোয়া জীপ(চাদের গাড়ি) চালানোর কারনে আমরা হারালাম একজন ভাল মেধাবী ছাত্রী,অবিভাবক হারাল একজন সন্তান। যাহা কখনো পুরণ হবার নয়।
যদি জীপ বেপোরোয়া না চালাত তাহলে এভাবে একটা তাজা প্রাণ অকালে আমাদের মাঝ থেকে হারিয়ে যেতনা।
অন্যদিকে নিহতের মা খুরশিদা বেগম কান্না জড়িত অবস্থায় বলেন আমরা গরীব অসহায় কিন্তু আমরা চেষ্টা করেছি আমার মেয়েকে ভাল ভাবে পড়ালেখা শিখিয়ে এই সমাজে মানুষের মতো মানুষ করা। আমার মেয়ের স্বপ্ন ছিলো পুলিশ অফিসার হওয়ার। কিন্তু সেই স্বপ্ন চির দিনের জন্য ক্ষনিকের মধ্যে মিশিয়ে দিল একটি অনাকাংখিত সড়ক দুর্ঘটনা বলেই জ্ঞান হারিয়ে পেলেন।
অনাকাংখিত সড়ক দুর্ঘটনা যেন থামছেই না। চালকের সামান্য অ-সাবদানতা আর খাম খেয়ালীপনার কারনে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে ঝরে যাচ্ছে কত প্রাণ। হারিয়ে যাচ্ছে কত মেধাবী ছাত্র,ছাত্রী তরুণ তরুণী। ক্ষনিকের মধ্যেই হারিয়ে গেল একটি স্বপ্ন একটি আশা।
পরিশেষে সচেতন মহলের দাবি আর যেন এভাবে আমাদের মাঝ থেকে যেন এ রকম তাজা প্রাণ কোন সড়ক দুর্ঘটনায় হারিয়ে না যায় কোন মায়ের বুকের ধন তার প্রিয় সন্তান। সকলকে সচেতন হতে হবে হতে হবে দায়িত্বশীল।

বেতবুনিয়া মুঈনুল উলুম দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষা উপলক্ষে আলোচনা সভা

কাউখালী :: কাউখালী উপজেলার বেতবুনিয়া মুঈনুল উলুম রেজভীয়া সাঈদীয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষা উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ বুধবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাংগনে অনুষ্ঠিত হয়।
দাখিল পরিক্ষা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ছিপাতরী জামেয়া গাউছিয়া মুঈনীীয়া (এম এ) মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী আল চিশতি (মাঃজিঃআঃ)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রসা শিক্ষক মাওলানা এসএম মুনিরুদ্দিন হোসাইন,মেম্বার মোঃ হেলাল উদ্দিন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ মাঈনুদ্দিন খোকা, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ আজিজুর রহমান,শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ আব্দুল হামিদ, মাওলানা মোঃ কামাল উদ্দিন, মাওলানা মোঃ শফিউল আজিজি,সাংবাদিক মোঃ ওমর ফারুক, মহিলা মেম্বার শাহানাজ আক্তার সহ মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা,ছাত্র,ছাত্রী অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
আলোচনা সভা শেষে ২০২০ সালের মাদ্রসার দাখিল পরিক্ষর্থীদের হাতে প্রধান অতিথি ফুল ও উপহার সামগ্রী তুলে দেন। পরে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।





আর্কাইভ