শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে আপন ঠিকানা পেলেন গৃহহীন ২৫টি পরিবার
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে আপন ঠিকানা পেলেন গৃহহীন ২৫টি পরিবার
মঙ্গলবার ● ২৮ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে আপন ঠিকানা পেলেন গৃহহীন ২৫টি পরিবার

---বিশ্বনাথ প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অগ্রাধিকার প্রকল্পের (আশ্রয়ণ) আওতায় প্রায় ৪৬ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে বাস্তবায়িত ‘পুষণী গুচ্ছগ্রামে’ (রাজাগঞ্জ বাজারের কাছে) নিজেদের আপন ঠিকানা পেয়েছেন উপজেলার গৃহহীন ২৫টি পরিবার। মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে গুচ্ছগ্রাম-২য় পর্যায় (সিভিআরপি) প্রকল্পের অধীন পুষণী গুচ্ছগ্রামের শুভ উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ তাহমিদুল ইসলাম। এসময় সুবিধাভোগী ওই ২৫টি পরিবারের সদস্যদের হাতে কবুলিয়ত-দলিল, দুটি করে গাছের চারা ও শীতের কম্বল তুলে দেন প্রধান অতিথি।
প্রধান অতিথির বক্তব্যে তাহমিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল গৃহহীন মানুষকে নিজের আপন ঠিকানা দেওয়ার লক্ষ্যে নিজের অগ্রাধিকার প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। সরকারের ওই মহতি উদ্যোগেকে কাজে লাগিয়ে নিজেদের জীবনের পরিবর্তন আনার লক্ষ্যে সবাইকে সততা ও নিষ্টার সাথে কাজ করতে হবে। নিজেদের সন্তানদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। আর সন্তানকে সু-সন্তান হিসেবে গড়ে তুলতে হলে পিতামাতাকেই বেশি করে পরিশ্রম করতে হবে।
খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইটের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ফজলুল কবির, সিনিয়র সহকারী কমিশনার (সংস্থাপন ও রাজস্ব) ফাতেমা-তুজ-জোহরা, বিশ্বনাথের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সদস্য কবির আহমদ কুব্বার, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু। স্বাগত বক্তব্য রাখেন পুষণী গুচ্ছগ্রামের সুবিধাভোগী মোশাহিদ আলী।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের সহযোগীতায় বিশ্বনাথ উপজেলা প্রশাসন ৪৬ লাখ ৬৪ হাজার ৮৯৫ টাকা ব্যয়ে পুষণী গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়ন করেছেন। ২০১৭-১৮ অর্থ বছরে গৃহিত প্রকল্পের কাজ ২০১৮ সালের ২০ এপ্রিল শুরু হয়ে ২০১৯ সালের ১৪ নভেম্বর সম্পন্ন হয়েছে। উপজেলার পুষণী মৌজার জেএল নং ৪২, খতিয়ান নং ১, দাগ নং ১৮৭’তে ১ একর ভূমির উপর প্রকল্পটি বাস্তবায়িত হয়। প্রকল্পে ব্যয়িত অর্থ দিয়ে নির্মাণ করা হয়েছে ২৫টি গৃহ, ২৫টি ল্যাট্রিন, ২৫টি রান্নাঘর, ১টি মাল্টিপারশাস হল, ২টি গোসল খানা, ২টি নলকূপ স্থাপন এবং ২৫টি কবুলিয়ত ও দলিল সম্পাদনের কাজ।
অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা উস্তার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন, উপজেলা সার্বেয়ার শেফালী আখতার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার সিরাজ উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়নের তহশিলদার শুকুর আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, সদস্য নূর উদ্দিন, মো. আবুল কাশেম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, কোষাধ্যক্ষ পাবেল সামাদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, কামাল মুন্না, প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)