শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » কৃষি » চলনবিল এখন মধুর বিলে পরিণত দুই হাজার টন মধু উৎপাদনের সম্ভাবনা
প্রথম পাতা » কৃষি » চলনবিল এখন মধুর বিলে পরিণত দুই হাজার টন মধু উৎপাদনের সম্ভাবনা
বুধবার ● ২৯ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলনবিল এখন মধুর বিলে পরিণত দুই হাজার টন মধু উৎপাদনের সম্ভাবনা

ছবি : চলনবিলের মাঠ গুলোতে এভাবেই চলছে মধু সংগ্রহ। পাবনা প্রতিনিধি। মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: মৎস খ্যাত চলনবিল যেন বর্তমান সময়ে মধুর বিলে পরিণত হয়েছে। চলনবিলের মাঠ গুলোতে এখন মাঘী সরিষার হলুদ ফুলের সমারোহ। দেখলে চোখ জুড়িয়ে যায়। হলুদ ফুলে-ফুলে, নেচে- নেচে, ছুটে-ছুটে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে খামারীদের মৌমাছি। বিখ্যাত কবি নবকৃষ্ণ ভট্রাচার্য তার কাজের লোক কবিতায় লিখেছিলেন “মৌমাছি, মৌমাছি, কোথা যাও নাচি’ নাচি দাঁড়াও না একবার ভাই।” “ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই।” নবকৃষ্ণ ভট্রাচার্য অনেক বছর পূর্বে তার কবিতায় যে চরণগুলো লিখেছিলেন চলনবিল এলাকার বর্তমান প্রেক্ষাপটে মিলছে তার সত্যতা। কাজের লোক মৌমাছির দাড়াবার যেন কোন সময় নেই। মৌমাছি সরিষার ফুলে ফুলে ছুটে যে মধু সংগ্রহ করছে মৌখামারীরা সে মধুগুলি সংগ্রহ করে বিক্রির জন্য ক্রেতার অপেক্ষায় দিন কাটাচ্ছেন। মধু ব্যবসায়ী সিন্ডিকেট সক্রিয় থাকায় চলনবিল এলাকায় প্রচুর পরিমানে মধু উৎপাদন হলেও মৌচাষীরা মধু বিক্রি করতে পারছেন না। চলতি মৌসুমের শুরুর দিকে চলনবিলাঞ্চল থেকে এ মৌসুমে প্রায় দুই হাজার মেট্রিকটন মধু উৎপাদনের সম্ভাবনা রয়েছে এমনটা ধারণা করা হলেও বিরুপ আবহাওয়ার কারণে এখন ধারণা করা হচ্ছে এক হাজার টন মধু উৎপাদন হতে পারে। মধু প্রক্রিয়াজাত করণের ব্যবস্থা না থাকায় কম দামে হলেও স্থানীয় বাজারে মধু বিক্রি করতে বাধ্য হচ্ছেন খামারীরা।

জানা গেছে, প্রতি বছর পৌষ/মাঘ মাসে চলনবিল এলাকার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, বড়াইগ্রাম, গুরুদাসপুর, তাড়াশ, সিংড়া, উল্লাপাড়ার পশ্চিমাংশসহ এর আশপাশ এলাকার মাঠগুলো ছেয়ে যায় হলুদ সরিষা ফুলে। জমি থেকে বর্ষার পানি নেমে যাবার সাথে সাথে এ এলাকার কৃষকেরা উদ্বৃত্ত ফসল হিসেবে মাঘী সরিষার বীজ ছিটিয়ে দেন। মাঘ মাসে সরিষা তুলে এসব জমিতে বোরো চাষ করেন তারা। পৌষের শুরু থেকে পাবনা নাটোর সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার মৌখামারীদের পাশাপাশি সাতক্ষিরা, খুলনা, বাগেরহাট, নড়াইল, গাজীপুর, রংপুর, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাও, নীলফামারীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মৌখামারীরা মধু সংগ্রহের জন্য চলনবিল এলাকার মাঠ গুলোতে অস্থায়ী আবাস গড়ে তোলেন। খামারের মৌবক্স গুলো তারা সরিষা খেতের পাশে স্থাপন করেন এবং কয়েক দিন পর পর মধু সংগ্রহ করেন।

চাটমোহর-মান্নাননগর সড়কের ধরমগাছা গ্রামের পাশে স্থাপনকৃত শিকদার মৌখামারে কর্মরত সোহেল রানা জানান, ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারীর শেষভাগ পর্যন্ত চলনবিলে মৌবক্স স্থাপন করে মধু সংগ্রহ করেন তারা। এবছরে তারা ৪৫ টি মৌবক্স স্থাপন করেছেন। আশা করছেন প্রতি সপ্তাহে ২ মন মধু সংগ্রহ করতে পারবেন। এপি, এনপি, স্কয়ার, প্রাণসহ কিছু কোম্পানী এ এলাকা থেকে মধু সংগ্রহ করে থাকেন।

সেজুতি মৌখামারের সত্ত্বাধিকারী আমিনুর রহমান জানান, ২০১৫ সালে মৌচাষ শুরু করেন তিনি। বর্তমান তার খামারে একশ টি মৌবক্স রয়েছে। কর্মসংস্থান ব্যাংক থেকে নেয়া দেড়লাখ টাকাসহ প্রায় ৫ লাখ টাকা ইতিমধ্যে মৌখামারে বিনিয়োগ করেছেন। গত ২ বছর লাভ করতে পারেন নি। মে থেকে ডিসেম্বর মৌচাষীদের জন্য অফ সিজন। এসময় মৌমাছিকে খাবার দেয়া হলেও মধু উৎপাদন হয় না। এবছর ও লোকসানের আশংকা প্রকাশ করে তিনি জানান, আশানুরুপ মধু উৎপাদন হচ্ছে না। চলতি মৌসুমে তার খামারে ২ টন মধু উৎপাদন হতে পারে বলে তিনি জানান। বর্তমান সামান্য কিছু পাইকার মধু কিনছেন একশ টাকা কেজি দরে। খুচরা বাজারে ২শ ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে মধু। মজুদদার চক্র সিন্ডিকেট তৈরী করে পূর্ণ মৌসুমেও মধু কিনতে আসছেন না। ঋণের কিস্তি শ্রমিকদের পারিশ্রমিক দিতে বাধ্য হয়ে কম দামে মধু বিক্রি করতে হচ্ছে আমাদের।

এ ব্যাপারে পাবনা মৌচাষী সমবায় সমিতির সভাপতি ও উত্তরবঙ্গ মৌচাষী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, প্রায় সাত থেকে আটশত খামারী চলনবিলের বিভিন্ন মাঠে মধু সংগ্রহ করছেন। প্রায় সারা দেশের মৌচাষীরা মধু সংগ্রহের জন্য আসেন চলনবিল এলাকায়। কে কোথায় মৌবক্স স্থাপন করবে এজন্য খামারীদের এলাকা ভাগ করে দেয়া হয়। এ মৌসুমের উৎপাদন লক্ষ্য মাত্রা দুই হাজার টন ধরা হলেও বৈরী আবহাওয়ার কারণে তা অর্ধেকে নেমে আসতে পারে। পাইকারী দেড়শ টাকার কিছু কম বেশি দামে প্রতি কেজি মধু বিক্রি হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)