শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মহালছড়ি আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় মহালছড়ি আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে পারিকা চাকমা ও দীপিকা খীসা’র সঞ্চালনায় কলেজ গর্ভনিং বডির সভাপতি ক্যাচিংমিং চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল মেহেদী হাসান পিএসসি।
এই সময় আরো বিশেষ অতিথি হিসেবে যাঁরা উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন এর উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুরুল হাসান পিএসসি, মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) দেবাশীষ দাশ, সাবেক খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান রুইথি কার্বারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ থৈহলাউ মারমা।
বিদায় ও বরণ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী ও নবীনদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, বর্তমান শিক্ষার্থী যাঁরা তাঁরা আগামী দিনের ভবিষ্যত। সকলকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার মানসিকতা থাকতে হবে। দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তাই সরকারের পাশাপাশি সেনাবাহিনীও দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে। সকলকে সন্ত্রাস ও মাদক থেকে বিরত থাকার আহবান জানান তিনি।
বিদায় ও বরণ অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে মহালছড়ি আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর একাডেমিক ভবণ নির্মান উদ্বোধন করা হয়।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের