শিরোনাম:
●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ওরুসের নামে অশ্লিলতা আল্টিমেটাম এলাকাজুড়ে টানটান উত্তেজনা
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ওরুসের নামে অশ্লিলতা আল্টিমেটাম এলাকাজুড়ে টানটান উত্তেজনা
রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ওরুসের নামে অশ্লিলতা আল্টিমেটাম এলাকাজুড়ে টানটান উত্তেজনা

---বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কালিগঞ্জ বাজারের দোপাখোলা গ্রামের চমক আলী, ওরপে (চমক শাহ) নামে বার্ষিক ওরুস মাহফিলের ঘোষণা দিয়েছে কিছু মাজার ব্যবসায়ীরা। এর প্রতিবাদে গতকাল ১ ফেব্রুয়ারী স্থানীয় কালিগঞ্জবাজারে মিছিল ও সমাবেশ করে কর্মসূচি ঘোষনা করেছিল এলাকার মুসলিম জনতা। তাদের ১২ ঘন্টার আল্টিমেটামে উল্লেখ্য ছিল, ভন্ড চমক আলী (তথাকথিত চমক শাহ) এর বাড়িতে ওরুস নামের অশ্লিলতা বন্ধ না করলে তার বাড়িঘরসহ তাকে এলাকা থেকে অবাঞ্চিত করাসহ বড় ধরনের প্রদক্ষেপ নিতে স্থানীয় মুসলিম জনতা সোচ্চার। সমাবেশে এলাকার সকল ইসলামী প্রতিষ্ঠান এবং সর্বস্থরের মানুষ ভন্ডপীরের ওরুস বন্ধের দাবী জানান। এজন্য রাতেই থানা পুলিশের সহযোগীতার পাশাপাশি তারা তারা সমাজের অপকর্ম দূর করার লক্ষ্যে যে কোন সিদ্ধান্ত নিতে প্রস্তুত আছেন বলেও ঘোষনা প্রদান করেন বিক্ষোভ সমাবেশে। প্রতিবাদ সভা শেষে রাতেই বিশ্বনাথ থানার (ওসি) শামীম মূসা’র বরাবরে স্বারক লীপি দেওয়া হয়, এবং ২ ফেব্রুয়ারি সকালে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া ও বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এবং জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন বরাবরের স্বারক লীপি দেওয়া হয়। স্বারক লীপি দেওয়ার পরথেকে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে, স্থানীয়দের মতে ওরুস নামে অশ্লিলতা বন্ধ না হলে রাতেই ঘটতে পারে বড় ধরনের রক্তক্ষয়ী সংগর্ষ। পূর্বের ঘোষনা অনুযায়ী স্থানীয় মাইকিং করে স্থানীয় মুসলিম জনতা সবাইকে প্রতিবাদের জড়ো হওয়ার আহবান জানিয়েছেন। এ নিয়ে এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা।
এ ব্যাপারে স্থানীয় কালীগঞ্জবাজার জামে মসজিদের ঈমাম মাওলানা ওবায়েদুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, যদি ওরস নামের অশ্লিল এবং বেহায়পনা কাজ দোপাখোলা গ্রামে অনুষ্টিত হয় , তাহলে যে কোন ধরনে সংঘর্ষের সৃষ্টি হতে পারে কেননা মুসলীম জনতার স্রোত কারো পক্ষে থামানো সম্ভব নয়। তিনি আরো বলেন, তার মতো কিছু ভন্ড ও কিছু রাজনৈতিক ছত্রছায়ায় তারা বেপরোয়া হয়ে উঠছে এবং ওরুসসহ নাচ গানের ঘোষনা দিয়েছে। তার পাশেই দুটি মাদ্রাসা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ মসজিদ রয়েছে। ঈমানী দায়িত্ব হিসাবে, ধর্মপ্রাণ তৌহিদী জনতা এ ধরনের ভন্ড পীরের বিরুদ্ধে আন্দোলন করে তার মাজার উচ্ছেদ করা হবে।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মূসা বলেন, দোপাখোরা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, এখানে ওরুস হবে, তবে গান বাজনা হবে না বলে তিনি জানান।

বিশ্বনাথে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী আহত

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে আনোয়ার আলী (৩০) নামে এক ব্যবসায়ীর ওপর মুখোশধারী দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রামের মো. মজর আলীর ছেলে ও ‘স্বাদ এন্ড কোং’-মিয়ার বাজার শাখার সত্ত্বাধিকারী। শুক্রবার রাতে তার নিজ বাড়ীর সামনেই এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বিশ্বনাথ থানা পুলিশ।
হামলায় আহত আনোয়ার আলী জানান, স্থানীয় মিয়ারবাজারে ‘স্বাদ এ্যান্ড কোং’ নামে আমার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই দিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ব্যবসা পরিচালনা শেষে প্রতিষ্ঠানের পরিচালক, খালাতো ভাই সাহেদ আহমদসহ (২৩) মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হই। বাড়ির নিকটবর্তী হওয়া মাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা মুখোশধারী দুই অস্ত্রধারী দুর্বৃত্ত আমাদের গতিরোধ করে হামলা চালায়। পরে আরো চার মুখোশধারী হামলায় যুক্ত হয়। অন্ধকারে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এসময় আমি আমার ডান ও বাম পায়ে আঘাতপ্রাপ্ত হই। এক পর্যায়ে আমি তাদের হাত থেকে একটি ধারালো অস্ত্র ছিনিয়ে নিতে সক্ষম হই। তারা লুটে নেয় ব্যবসার নগদ ৩১ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজাদি। পরে আমাদের শোর-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। আমার ধারণা, পূর্ব বিরোধের জের ধরেই আমাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়।
এ বিষয়ে কথা হলে থানার ওসি শামীম মুসা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের বাড়িতে এর আগেও একাধিক ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।





সকল বিভাগ এর আরও খবর

বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান
ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে
ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
সন্ত্রাসী,  দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন
ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত
পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা

আর্কাইভ