শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » ক্রিকেটের পেছনে ষড়যন্ত্র : সুরঞ্জিত সেন গুপ্ত
প্রথম পাতা » রাজনীতি » ক্রিকেটের পেছনে ষড়যন্ত্র : সুরঞ্জিত সেন গুপ্ত
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্রিকেটের পেছনে ষড়যন্ত্র : সুরঞ্জিত সেন গুপ্ত

---

ঢাকা প্রতিনিধি ;: বাংলাদেশ ক্রিকেট দলকে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত জয় করেই এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীর হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

সুরঞ্জিত বলেন, ‘বাংলাদেশে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফর নিয়ে জটিলতা সৃষ্টি আন্তঃক্রিকেটিয় ষড়যন্ত্রের অংশ হতে পারে। বাংলার মাটিতে ক্রিকেট খেলা হতেই হবে। সকল ষড়যন্ত্র ও চক্রান্তকে জয় করেই বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হবে। সব ঠিক থাকার পরও অস্ট্রেলিয়ার না করে দেয়ার ঘোষণা অসামঞ্জস্য মনে হচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, হঠাৎ এই নাটকীয়তা কেন? বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের জঙ্গি হামলা ও নাশকতা মোকাবেলা ও দমন করতে প্রস্তুত। অস্ট্রেলিয়া দল আগেও বাংলাদেশে খেলে গেছে ফলে অস্ট্রেলিয়া দলের বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ জানান তিনি।

পাকিস্তানে বারবার জঙ্গি হামলা হচ্ছে। সেদেশে অনেক দেশই খেলতে যাচ্ছে না। এরপরও বাংলাদেশের নারী ক্রিকেট দল কেন পাকিস্তানে গেল?’ বিষয়টি খতিয় দেখার দাবি জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, সালমারা (নারী ক্রিকেট দলের অধিনায়ক) যাচ্ছেন এটা আমাদের অতি পাকিস্তান প্রিয়তা না আঞ্চলিক ক্রিকেট রাজনীতি তা খতিয়ে দেখতে হবে। তারপরও যেহেতেু নারীরা খেলতে যাচ্ছে তারা সফল হয়ে দেশের ক্রিকেটকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আশা রাখি। বিএনপি চেয়ারপারসনের লন্ডন সফর শেষে কোনো লাভ হবে না এবং তিনি খালি হাতেই দেশে ফিরে আসবেন মন্তব্য করে সুরঞ্জিত বলেন, লন্ডনে একমাত্র মা-ছেলে ছাড়া অন্য কারো সাথে সাক্ষাৎ হয়নি। তাকে (খালেদা জিয়া) বলবো দেশে ফিরে এসে গণতান্ত্রিক পথে প্রধানমন্ত্রীর মতো দেশের মানুষের জন্য কাজ করবেন। যোগ্য নেতৃত্ব আর সফল দেশ পরিচালনায় অবদানের জন্যই প্রধানমন্ত্রী বারবার বিভিন্ন পুরস্কার পাচ্ছেন। খালেদা জিয়া দেশে ফিরবেন শূন্য হাতে।

জননেত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগীয় শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় শাখার সভাপতি মাকসুদুর রহমান খান মাকসুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এম.পি। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ড. ইনামুল হক, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী অরুনা বিশ্বাস, কেন্দ্রীয় নেতা কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, আওয়ামী লীগ নেতা মিনহাজউদ্দিন মিন্টু, এম.এ করিম প্রমুখ।

আপলোড : ২৮ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৫. ৫০ মিঃ





রাজনীতি এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)