শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » সাড়ে ৪মাস শ্রেণী শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার পর রাঙামাটি সরকারী কলেজের শ্রেণী কার্যক্রম ৩০ জানুয়ারী শুরু হচ্ছে
প্রথম পাতা » কৃষি » সাড়ে ৪মাস শ্রেণী শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার পর রাঙামাটি সরকারী কলেজের শ্রেণী কার্যক্রম ৩০ জানুয়ারী শুরু হচ্ছে
বুধবার ● ২৭ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাড়ে ৪মাস শ্রেণী শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার পর রাঙামাটি সরকারী কলেজের শ্রেণী কার্যক্রম ৩০ জানুয়ারী শুরু হচ্ছে

---

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি সরকারী কলেজের একাডেমীক কাউন্সিল সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয় সাড়ে ৪মাস শ্রেণী শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার পর কলেজের শ্রেণী কার্যক্রম আগামী ৩০ জানুয়ারী শনিবার থেকে শুরু করা হবে৷
রাঙামাটি পার্বত্য জেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি সরকারী কলেজের একাডেমীক কাউন্সিল সভা বুধবার সকাল সাড়ে এগারোটায় কলেজের অধ্যক্ষ রুমে শুরু হয়৷একাডেমীক কাউন্সিল সভায় কলেজের সকল শিক্ষক,সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷
কাউন্সিল সভার সভাপিতত্ব করেন রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মফিজ আহম্মেদ৷
রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মফিজ আহম্মেদ সিএইটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৭ অক্টেম্বর ২০১৫ তারিখ থেকে বন্ধ রাখা শ্রেণী কার্যক্রম ৩০ জানুয়ারী ২০১৬ তারিখ থেকে চালু হবে৷
অধ্যক্ষ বলেন, এবার রাঙামাটি সরকারী কলেজের একাডেমীক কাউন্সিল সভায় সর্বসম্মতি ক্রমে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে, এখন থেকে কলেজ ক্যাম্পসের ভিতর কোন ছাত্র সংগঠন মিছিল,মিটিং,আলোচনা সভা সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যনত্ম বন্ধ থাকবে, কলেজ ক্যাম্পসের ভিতর কলেজের ছাত্র/ছাত্রীরা তাদের পরিচয় পত্র (আই ডি কার্ড) গলায় ঝুলিয়ে চলাফেরা করতে হবে, যাদের কাছে পরিচয়পত্র (আই ডি কার্ড) নাই তারা তাদের সঙ্গে কলেজে ভর্তি হওয়ার সময় প্রদত্ত টাকা প্রদানের রশিদ রাখতে হবে৷
রাঙামাটি সরকারী কলেজের একাডেমীক কাউন্সিল সভায় সিদ্ধান্ত যে সব ছাত্র/ছাত্রী অমান্য করতে দেখা যাবে কলেজ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে প্রশাসনিব ব্যবস্থা নিবেন৷
রাঙামাটি কলেজের সাধারন ছাত্র/ছাত্রী এবং অভিবাবকরা রাঙামাটি সরকারী কলেজের একাডেমীক কাউন্সিল সভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷
উল্লেখ্য, গত ১৭ অক্টেম্বর ২০১৫ ইংরেজি তারিখ কলেজ ক্যাম্পাসের ভিতর পিসিজেএসএস (সন্তু) সমর্থিত রাঙামাটি সরকারী কলেজ শাখার পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) তাদের সাপ্তাহিক মিছিল বের করতে চাইলে ক্ষমতাসিন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ পিসিপি’র মিছিলে বাধা দেয়, এতে দু’টি ছাত্র সংগঠনের সদস্যদের ভিতর সংঘর্ষ সৃষ্টি হয় এক পর্যায়ে দু’টি ছাত্র সংগঠনের সংঘর্ষ রাঙামাটি শহর ও তার আশ পাশের এলাকায় পাহাড়ি - বাঙ্গালী সংঘর্ষে আকার ধরণ করায় কলেজ ও স্থানীয় প্রশাসন জরুরী সভা করে রাঙামাটি সরকারী কলেজের শ্রেণী শিক্ষা কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেন৷

আপলোড : ২৭ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.২০মিঃ





আর্কাইভ