শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে নানা আয়োজনে বসন্ত উৎসব ও ভালবাসা দিবস পালিত
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে নানা আয়োজনে বসন্ত উৎসব ও ভালবাসা দিবস পালিত
শুক্রবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে নানা আয়োজনে বসন্ত উৎসব ও ভালবাসা দিবস পালিত

---জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে বসন্ত উৎসব ও বিশ্ব ভালবাসা দিবস পলিত হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে বিভিন্ন স্কুল-কলজে ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বসন্ত বরণ উৎসব উদযাপন করা হয়। সকালে শহরের মডার্ণ মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে এইড নামে একটি সংগঠন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। একই সময় শহরের আদর্শপাড়ায় মনিংবেল চিলড্রেন একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। এতে বিদ্যালয়ের অভিভাবকরা পিঠার স্টল প্রদর্শণ করেন। এসব স্টলে মিলছে পাটিসাপটা, ভাঁপা, তালকুচি, পাখি পিঠা, নকশি পিঠা, ঝিনুক ও চন্দ্রপুলিসহ অর্ধ শতাধিক ধরণের পিঠা। একই সাথে চলে বসন্ত বরণের গান। বাঙালি সংস্কৃতিকে ধরে রাখতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। ভালবাসা দিবসে ফুল দিয়ে মনের মানুষকে ভালবাসা জানায় তরুন তুনিরা। শহরের বিভিন্ন স্থানে বসে ফুলের দোকান।

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

ঝিনাইদহ :: পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহের বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। খুলনা, রাজশাহী, বরিশাল বিভাগের বিভিন্ন জেলাসহ অন্তত ২৫ টি জেলার বিনোদন প্রেমীরা ঝিনাইদহের পার্কগুলোতে ভীড় করেছেন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শহরের জোহান ড্রীম ভ্যালী পার্ক, তামান্না ওয়ার্ল ফ্যামেলী পার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো যেন পরিণত হয়েছে উৎসবের নগরীতে। কেউ এসেছেন একা আবার কেউবা এসেছেন পরিবার পরিজন নিয়ে। এসেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের আনাগোনা। নাগরগোল, হানি সুইং, কেইফ টেন, টেন কোস্টার, জেড কোস্টার, প্রিজবি, পাইরেট শিপসহ বিভিন্ন রাইডে উঠতে পেরে বেশ খুশী সকল দর্শনার্থী। জোহান ড্রীম ভ্যালী পার্কে গিয়ে এ দেখা গেছে, ক্লান্ত বিনোদন প্রেমীরা গাছের ছায়ায় বসে পড়েছেন। অনেকে আবার পার্কের লেক পাড়ে দল বেধে ঘুরছেন। মাদারীপুরের শিবচর উপজেলা থেকে আসা নাঈম নামের দর্শনার্থী জানান, ঝিনাইদহের এই পার্কে এসে সুন্দর পরিবেশ দেখে মন ভরে গেছে। সুশৃঙ্খল পরিবেশে ভালই লাগছে। কুষ্টিয়া সদর উপজেলা থেকে আসা এনামুল হক জানান, ছেলে-মেয়ের আবদার মেটাতে এখানে পরিবারের সদস্যদের নিয়ে আসা। দিনটি সরকারি ছুটি হওয়ায় অফিসের চাপ নেই। পরিবারের লোকজন দিয়ে খুব আনন্দ করছি। জোহান ড্রীম ভ্যালী পার্কের স্বত্তাধাকারী মোয়াজ্জেম হোসেন বলেন, এবছরই একই দিনে বসন্ত বরণ ও ভালোবাসা দিবস। আর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পার্কে আশপাশের ২৫ টি জেলার দর্শনার্থীরা এসেছেন। আমরা চেষ্টা করছি দর্শনার্থীদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ