শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধার মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের কর্মশালা
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধার মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের কর্মশালা
বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধার মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের কর্মশালা

---গাইবান্ধা :: ‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ প্রতিপাদ্য নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্প বাস্তবায়নকল্পে গাইবান্ধা জেলার মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের এক কর্মশালা আজ বুধবার কালেক্টরেট সম্মেলন কক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ন-২ প্রকল্পের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিকুুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ন-২ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহবুব হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির কর্মশালাটি সঞ্চালনা করেন এবং আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের সন্তানদের প্রাথমিক শিক্ষা প্রদান সংক্রান্ত জেলার তথ্য উপস্থাপন করেন। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা একেএম ইদ্রিস আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোফায়েল আহমেদ খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলী, জেলা সমবায় কর্মকর্তা, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, দীপক কুমার পাল প্রমুখ। কর্মশালায় জেলা ও সাত উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তা, এসিল্যান্ড ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিকুুল ইসলাম বলেন, আশ্রয় থেকে আশ্রয়ন এই অনুভূতি নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রান্তিক জনগোষ্ঠীর আয়শ্রন প্রকল্পটি সারাদেশে বাস্তবায়িত হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের সার্বিক কল্যাণে যে স্বপ্ন দেখে ছিলেন মুজিববর্ষে তা বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ন প্রকল্পের আওতায় ভূমিহীন নিরাশ্রয় পরিবারগুলোকে আশ্রয় দেয়ার উপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে। তিনি এই প্রকল্পটি আন্তরিকতার সাথে বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

বঙ্গবন্ধু দেশের জনগনকে নিয়ে স্বপ্ন দেখতেন

গাইবান্ধা :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিবর্বষ উপলক্ষ্যে আজ বুধবার গাইবান্ধা জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘সমৃদ্ধ অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, চলচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান তুলসিঘাট রেবেকা হাবিব বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান শিক্ষক আব্দুল মান্নান মন্ডলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজ সেবা অধিপ্তরের উপ-পরিচালক এমদাদুল হক প্রামানিক, গাইবান্ধা কারিগরি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ মো: আতিকুর রহমান, জেলা তথ্য অফিসার মো : হায়দার আলী সহ, সাংবাদিক, শিক্ষক, জন প্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পুলিশ সুপার বলেন, বঙ্গবন্ধু এদেশের জনগনকে নিয়ে স্বপ্ন দেখতেন সেই স্বপ্নই তিনি ৭১ সালে স্বাধীন বাংলাদেশ এদেশের জনগনকে উপহার দিয়েছেন। তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে ২১ বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নাম মুছে ফেলা হয়েছিল। তাদের এই ষড়যন্ত্র সফল হয়নি। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংরাদেশ এখন অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে। বিশে^ বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ এখন বিশে^ উন্নয়নে রোল মডেল। তিনি ঘোষনা দেন মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার পুলিশের সেবা কার্যক্রম গ্রহন করা জন্য আহবান জনান। এছাড়া মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুধে জন সচেনতনার বিকল্প নেই।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)