শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠির সুগন্ধানদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠির সুগন্ধানদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৃহস্পতিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠির সুগন্ধানদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

---গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি  প্রতিনিধি :: ঝালকাঠি শহরের লঞ্চঘাট এলাকায় সুগন্ধা নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলামের নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডে,সড়ক ও জনপদ,এলজিইডি,পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় সুগন্ধা নদীর তীরে অবৈধভাবে গড়ে তোলা ১৬টি দোকানঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়।
এ সময় জয়নাল হাজারির দোকানের মালামাল সরিয়ে নেয়ার সময় একটি দেশিও অস্ত্র রামদা উদ্ধার করেন।
স্থানীয়রা জানায়,গত ২০১৪ সালের এপ্রিল মাসে ঝালকাঠি সুগন্ধা নদীতে মস্তক বিহীন শাহজাদ এর লাশ উদ্ধার হওয়া হত্যা মামলার আসামী জয়নাল হাজারির দোকান থেকেই রমদাটি উদ্ধার হয়েছে। হাজারীর ছেলে সানি হাজারি বর্তমানে ওই এলাকার আতংক এক নাম সানি। স্থানীয়রা আরো বলেন,হাজারীর ছেলে ছাত্রলীগে যোগদেওয়ার পর থেকে এলাকায় তার হাতে হেনেস্থ হয়নি এরকম লোক পাওয়া মুসকিল।
এর আগে পানি উন্নয়ন বোর্ড অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নোটিশ প্রদান করে। এর পরেও যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি, তাদের দোকানঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। উচ্ছেদ অভিযান চলাকালে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসাইন, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল, সড়ক বিভাগের প্রতিনিধি মো. ইকবাল হোসেন, পরিবেশ
অধিদফতরের প্রতিনিধি বি এম রকিব উদ্দিন,এলজিইডি প্রতিনিধি আক্তাউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

ছোট নদী, খাল এবং জলাশয়ে পানি প্রবাহ সচল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম।

ঝালকাঠিতে অগ্নিকান্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই

ঝালকাঠি:: ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গড়ংগল গ্রামে আব্দুল হাই তালুকদারের বাড়িতে অগ্নিকা-ে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। বুধবারবার রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানান, আব্দুল হাই তালুকদারের বাড়িতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে পার্শ্ববর্তী কাউখালি উপজেলা ও ঝালকাঠির ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই নুরুজ্জামান রাজা, মৃত ইমাম হোসেন, জাকির হোসেনও বেলায়েত হোসেনের ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা আসবাবপত্র ও নগদ অর্থসহ ঘরগুলোর পুরে যায় ছাই হয়ে যায়।

ঝালকাঠিতে ফরমালিন যুক্ত ফল বিক্রি বন্ধে অভিযান
ঝালকাঠি:: ঝালকাঠিতে ফরমালিন যুক্ত ফল বিক্রি বন্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন ফলের দোকানে এ অভিযান চালায় নজরদারী কমিটি। কমিটির কর্মকর্তারা জানান, শহরের বাজার ও ফলের দোকানে রাসায়নিক মিশ্রিত ফল বিক্রি করা হচ্ছে কিনা, তা পরীক্ষার জন্য নজরদারী কমিটি প্রায়ই অভিযান করে আসছে। দোকানের ফল পরীক্ষায় কোন ফরমালিন পাওয়া যায়নি। ফরমালিন মুক্ত ফল বাজারে বিক্রি করতে বিক্রেতাদের বাধ্য করাই এ কমিটির লক্ষ। যদি কোন বিক্রেতা ফরমালিন যুক্ত ফল বিক্রি করে থাকেন, তাহলে তাকে জেল-জরিমানার দন্ড দেওয়া হবে। ফলকে ফরমালিন মুক্ত রাখার জন্য অভিযানে অংশ নেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছোয়াইব, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি কাজী খলিলুর রহমান, বনিক সমিতির সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক, বিএসটিআইর পরীক্ষক তাপস সরকার, পুলিশের বিশেষ শাখার ইনচার্জ (ডিআই ওয়ান) মো. আমজাদ হোসেন ও গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. ইকবাল বাহার।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

আর্কাইভ