শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » ধরাছোঁয়ার বাইরে মুলহোতারা : গাইবান্ধায় ৪ পুলিশকে পিটিয়ে হত্যার সাত বছর আজ
প্রথম পাতা » গাইবান্ধা » ধরাছোঁয়ার বাইরে মুলহোতারা : গাইবান্ধায় ৪ পুলিশকে পিটিয়ে হত্যার সাত বছর আজ
বৃহস্পতিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধরাছোঁয়ার বাইরে মুলহোতারা : গাইবান্ধায় ৪ পুলিশকে পিটিয়ে হত্যার সাত বছর আজ

ছবি : নিহত পুলিশের স্ত্রী বিচারের দাবিতে ।গাইবান্ধা :: গাইবান্ধার সুন্দরগঞ্জে বামনডাঙ্গায় জামায়াত শিবির তান্ডব চালিয়ে চার পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে। হত্যার পর সাত বছর পার হলেও ধরাছোঁয়ার বাইরে মুলহোতারা। আসামিদের অনেকেই জামিনে মুক্তি পাওয়ায় শঙ্কায় স্বজনরা। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ঘটনার বিচার দ্রুত শেষ করার তাগিদ স্বজনদের।
২৮ ফেব্রুয়ারি ২০১৩ সালের যুদ্ধাপরাধী, জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় নারকীয় তান্ডব চালায় জামায়াত শিবিরের ক্যাডাররা। রেলষ্টেশনসহ আশপাশের বিভিন্ন স্থাপনা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালিয়ে চার পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে তারা।
নিহত পুলিশ সদস্যরা হলেন, রংপুরের পীরগাছা উপজেলার রহমতচর গ্রামের তোজাম্মেল হক, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কিশামত গোবধা গ্রামের হযরত আলী, বগুড়ার সোনাতলা উপজেলার ঠাকুরপাড়া গ্রামের বাবলু মিয়া ও গাইবান্ধার সাঘাটা উপজেলার খামার ধনারুহা গ্রামের খাজা নাজিম উদ্দিন।
তৎকালীন সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু হানিফ বাদি হয়ে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের জামায়াত দলীয় সাবেক এমপি ও যুদ্ধাপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী মাওলানা আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ৮৯ জনের নাম উল্লেখ করে ৫ থেকে ৬ হাজার ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুল আজিজসহ ২৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ওই ঘটনার পর সাত বছর পার হলেও প্রধান আসামী মাওলানা আব্দুল আজিসহ ৩ আসামী এখনো পলাতক। মারা গেছেন ১জন। আর বাকী সব আসামী জামিনে মুক্ত আছে।
নিহত পুলিশ খাজা নাজিম উদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম ও ছেলে ফারুকুল ইসলাম জানান, ঘটনার দিন আসে পুলিশ এসে শুধু শান্তনা দেয়। রায় কবে হবে বিচার শেষ হবে কবে আমরা কিছুই বুঝতেছিনা। বিচার শেষ হবে কী না তা নিয়ে শঙ্কায় আছি আমরা। ঘটনার ৭ বছর পেরিয়ে গেলেও মামলার বিচারকাজ শেষ না হওয়ায় হতাশ ও ক্ষুদ্ধ স্বজনরা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. শফিকুল ইসলাম জানান, ৭৪ জন স্বাক্ষীর মধ্যে গত তিন মাসে ১৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে এ বছরই মামলাটির বিচার কাজ শেষ হবে বলে আশা করছেন রাষ্ট্র পক্ষের এই আইনজীবী। তিনি বলেন, মামলার ১নং আসামী মওলানা আজিজকে ধরার জন্যে পুলিশ চেষ্টা করছে। সে যদি নাও আসে অথবা যারা অনুপস্থিত থাকবে তাদের অনুপস্থিতিতে এমামলা নিষ্পত্তি করা হবে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় আজ ২৮ ফেব্রুয়ারী শুক্রবার পুলিশ হত্যা দিবস। পুলিশ হত্যা দিবস পালন উপলক্ষে সুন্দরগঞ্জ থানার আয়োজনে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন, কুরআন খানি, দোয়া মাহফিল, তবারক বিতরণ, নিহত পুলিশ সদস্যদের পরিবারকে সংবর্ধনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

দিল্লীতে মোদি সরকারের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িকতা, হামলা নির্যাতন ও হত্যার প্রতিবাদ
গাইবান্ধা :: দিল্লীতে মোদি সরকারের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িকতা, হামলা নির্যাতন ও হত্যা প্রতিবাদে বৃহস্পতিবার বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) ভারপ্রাপ্ত জেলা আহবায়ক অ্যাড. নওশাদুজ্জামান নওশাদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু, সুন্দরগঞ্জ উপজেলা আহবায়ক বীরেন চন্দ্রশীল প্রমুখ।
বক্তারা বলেন, মৌলবাদ, সাম্প্রদায়িকতা এবং ধর্মান্ধতার বিরুদ্ধে সারা দুনিয়ার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান জানান। ভারতের দিল্লীতে আন্দোলনের মানুষদের উপর ফ্যাসিবাদী মোদি সরকারের প্রত্যক্ষ মদদে নির্মম-হামলা, নির্যাতন ও হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববাসীকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহবান জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)