শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » বিনাজুরী বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » বিনাজুরী বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ
শুক্রবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিনাজুরী বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

---রাউজান :: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিনাজুরী বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যােগে বৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেছেন সামাজিক দায়বদ্ধতায় থেকে গ্রামের স্বচ্ছল ব্যক্তিরা শিক্ষা ও মানবিক কাজে অবদান রাখলে কোন এলাকায় শিক্ষা বঞ্চিত থাকবে না, থাকবে না দারিদ্রতা। পরহিতই মহান ব্রত এই স্লোগানকে সামনে রেখে আজ ২৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় । এডভোকেট প্রণব কুমার বড়য়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি বিশিষ্ট দানবীর প্রমথ বড়ুয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-হাই কোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার স্বপন বিকাশ বড়ুয়া, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ৬নং বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুকুমার বড়য়া, উদ্বোধক হিসাবে ছিলেন বিনাজুরী বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ট্রাস্ট বোর্ড ও পৃষ্ঠপোষক গকুল কান্তি বড়ুয়া ও কার্যকরী কমিটির সভাপতি মিশন বড়য়া।
স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ খোকন বড়য়া, বিনাজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সংঘপ্রিয় বড়ুয়া, চন্দন কুমার বড়য়া, ট্রাষ্টি সুমল বড়য়া, রণজিৎ বড়য়া ও চন্দন বড়য়া । এই অনুষ্ঠান থেকে ৪০ জনকে শিক্ষা বৃত্তি, ১০ জনকে চিকিৎসা সহায়তা, বিবাহ সহায়তা ২ জনকে ও ১১০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপরকরণ দেয়া হয়। এছাড়া আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন জনকে পুরষ্কার প্রদান করা হয়। প্রতিষ্ঠানটি এ উপলক্ষে হিতৈষণা নামে একটি প্রকাশনা করা হয়।
২০১৫ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর ৫টি জোন বিভক্ত এলাকায় এই শিক্ষা ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)