শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ১৭ মাসে আড়াই কোটি টাকা রাজস্ব আদায় ২৩ হাজার ঘনফুট কাঠ আটক : ৮২ মামলা নিষ্পত্তি করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ১৭ মাসে আড়াই কোটি টাকা রাজস্ব আদায় ২৩ হাজার ঘনফুট কাঠ আটক : ৮২ মামলা নিষ্পত্তি করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ
রবিবার ● ১ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৭ মাসে আড়াই কোটি টাকা রাজস্ব আদায় ২৩ হাজার ঘনফুট কাঠ আটক : ৮২ মামলা নিষ্পত্তি করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ

ছবি: আটককৃত কাঠ ও যানবাহন।---নির্মল বড়ুয়া মিলন :: অবৈধ কাঠ পাচার বন্ধে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের সদর রেঞ্জ। জানা যায় ২০১৯-২০২০ অর্থ বছরে মাত্র ৬ মাসে ৩১ টি মামলা প্রায় ১০ হাজার ঘনফুট সেগুন, গামারী ও করই প্রজাতির কাঠ ও ১৫ টি ইঞ্জিন চালিত বোট ও মিনিট্রাক আটক সহ ১ কোটি টাকা রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে। এর আগে ২০১৮-২০১৯ অর্থ বছরে অবৈধ কাঠ পাচার রোধে অভিযান পরিচালনা করে প্রায় ১৩ হাজার ঘনফুট সেগুন, গামারী,ও করই প্রজাতির কাঠ জব্দ ২০টি ইঞ্জিন চালিত বোট ও মিনিট্রাক আটক করে ৫৭টি মামলা দায়ের হয় এবং ১ কোটি ৫০ লক্ষ টাকা রাজস্ব আদায় করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ২৬০টি বন মামলার মধ্যে ৮২ মামলা নিষ্পত্তি হয়। ৬৩টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা হয়, তারমধ্যে নজির বিহীন ও উল্লেখযোগ্য ঘটনা কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি নাসির উদ্দিনকে ৩ বছরের স্বশ্রম কারাদন্ড ও ৩০ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড একই মামলায় রাহুল তঞ্চঙ্গ্যা প্রকাশ বাবুল মেম্বারকে দেড় বছরের কারাদন্ড ও ১০ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড পুরো রাঙামাটি জেলায় তোলপার সৃষ্টি করে। বন বিভাগের এতবড় সফলতার বিষয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মোশারফ হোসেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এসব সফলতার পিছনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ছানাউল্ল্যা পাটোয়ারী, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ এর দিক নির্দেশনা ও আমাদের দক্ষিণ বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় এটা অর্জন করা সম্ভব হয়েছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের সদর রেঞ্জের মামলা পরিচালনার ক্ষেত্রে ও অবৈধ কাঠ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, রাঙামাটি সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মোশারফ হোসেন গত ৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে সদর রেঞ্জে যোগদানের পর থেকে সফলভাবে আদালতে বন বিভাগের পক্ষে বন মামলা পরিচালনা এবং অবৈধ কাঠ পাচার রোধে বড় বড় অভিযান পরিচালনা করে সকলের নজর কাড়েন। তার এসব সফল অভিযানের ফলে ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ অর্থ বছরে পার্বত্য অঞ্চলে দক্ষিণ বন বিভাগে বনজ সম্পদ রক্ষা ও সরকারের রাজস্ব আদায়ে অন্যান্য বছরের তুলনায় রেকর্ড পরিমান বৃদ্ধি পেয়েছে।
এ অভিযান অব্যাহত থাকলে পার্বত্য অঞ্চল থেকে কাঠ পাচার বন্ধ করা সম্ভব হবে এবং এ অঞ্চলের বনজ সম্পদ রক্ষা পাবে বলে কাঠ ব্যবসায়ীরা মনে করেন। পাশাপাশি বৃদ্ধি পাবে সরকারের রাজস্ব।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
খাগড়াছড়িতে জিপে আগুন খাগড়াছড়িতে জিপে আগুন
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু
রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক
রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)