শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ মার্চ ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরদীতে সিজারিয়ান রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শহরে উত্তপ্ত পরিস্থিতি : সংবাদ সংগ্রহকালে সাংবাদিক লাঞ্ছিত,থানায় অভিযোগ
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরদীতে সিজারিয়ান রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শহরে উত্তপ্ত পরিস্থিতি : সংবাদ সংগ্রহকালে সাংবাদিক লাঞ্ছিত,থানায় অভিযোগ
রবিবার ● ৮ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরদীতে সিজারিয়ান রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শহরে উত্তপ্ত পরিস্থিতি : সংবাদ সংগ্রহকালে সাংবাদিক লাঞ্ছিত,থানায় অভিযোগ

ছবি : শীমলা রাণীর মরদেহ ।ঈশ্বরদী প্রতিনিধি :: ঈশ্বরদীর বকুলের মোড়স্থ শোভন ক্লিনিকে সিজারিয়ান রোগী শীমলা রানীর (২৫) মৃত্যুকে কেন্দ্র করে গতকাল শনিবার রাতে ক্লিনিক এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। রোগীর আত্মীয়স্বজনসহ একটি সুবিধাবাদী পক্ষ ডাক্তারকে মারপিটের জন্য ক্লিনিকে গিয়ে চড়াও হয়ে ডাক্তারকে খোজাখুজি করতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে ক্লিনিক থেকে পুলিশে সংবাদ দেওয়া হয়। সংবাদ পেয়ে ঈশ্বরদীর অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীরের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে শীমলা রাণীর মরদেহ থানায় নিয়ে আসে। এসব ঘটনার সংবাদ সংগ্রহকালে থানা চত্বরে দৈনিক মাতৃছায়ার ঈশ্বরদী প্রতিনিধি বাপ্পিরায়হানকে লাঞ্ছিত করা হয়েছে।
জানাগেছে,লালপুর থানার পাটিকা বাড়ি গ্রামের বাসচালক বিধান কুমারের স্ত্রী শীমলা রাণীর প্রসাব বেদনা শুরু হলে ঈশ্বরদী শহরের বকুলের মোড়স্থ শোভন ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। ভর্তির পর শীমলার পরিস্থিতি বেগতিক হলে তার অভিভাবকরা সিজার করে সন্তান প্রসবের সিদ্ধান্ত নেন। এ অবস্থায় শনিবার সন্ধ্যার পর ডাক্তার রেবেকা সুলতানা ডানা ও ডাক্তার শামীম তাকে সিজার করে সন্তান প্রসব কার্য সম্পন্ন করেন। সিজার করার পর সন্তান সুস্থ থাকলেও মা শীমলা রাণীর অবস্থার অবনতি হলে ডাক্তাররা তাদের মত করে চিকিৎসা দিলেও অবস্থার কোন উন্নতি না হওয়ায় অভিভাবকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে থাকা অবস্থায় শীমলার মর্মান্তিক মৃত্যু হয়। এদিকে অভিভাবকদের চিৎকার ও কান্না কাটিতে মৃত্যুর সংবাদ দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এক পর্যায়ে শনিবার রাতে শীমলার আত্মীয়স্বজন ও একটি সুবিধাবাদী পক্ষ ক্লিনিকের মালিকদের উপর চড়াও হয়ে ডাক্তারের অবহেলায় শীমলার মৃত্যু হয়েছে মর্মে অভিযোগ এনে মারপিটের জন্য ডাক্তারদের খুঁজতে থাকে। পরিস্থিথিতি বেগতিক দেখে পুলিশে সংবাদ দেওয়া হয়।
এদিকে আজ রবিবার সকাল সাড়ে দশটায় মৃত্যু সংক্রান্ত তথ্য জানার জন্য থানা কম্পাউন্ডে অবস্থান করা শীমলার পরিবারের সদস্যদের সাথে কথা বলার চেষ্টাকালে দৈনিক মাতৃছায়ার ঈশ্বরদী প্রতিনিধি বাপ্পিরায়হানকে লাঞ্ছিত করা হয়েছে। এ কারণে বাপ্পিরায়হান ঘটনার পরই আইনগত সুষ্ঠ বিচার চেয়ে ঈশ্বরদী থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি বলেছেন, আমি জাতীয় দৈনিক মাতৃছায়া ও দৈনিক দেশবার্তা পত্রিকার সাংবাদিক হিসেবে আজ ৮ মার্চ সকাল সাড়ে ১০ টায় সংবাদ সংগ্রহের জন্য থানায় উপস্থিত হই। থানায় উপস্থিত হয়ে মৃত শিমলা রাণীর স্বামী বিধান কুমারসহ তার পরিবারের সদস্যদের সাথে মৃত্যুর বিষয়ে কথা বলতে ও তথ্য সংগ্রহের চেষ্টা করি। এ সময় মামুন (৩২), পিতা বাক্কার মন্ডল সাং- ভেলু পাড়া, ঈশ্বরদী পাবনাসহ কয়েকজন ব্যক্তি অতর্কিত ভাবে থানার মধ্যেই আমাকে তথ্য সংগ্রহে বাধা দিতে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও আমার উপর হামলা চালিয়ে লাঞ্ছিত করে প্রাণ নাশসহ বিভিন্ন প্রকার হুমকি ধামকি দেয়।

ঈশ্বরদীতে মরহুম নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
ঈশ্বরদী :: মুজিববর্ষ উপলক্ষে মাদকমুক্ত সমাজ গঠন কল্পে ঈশ্বরদীর পাঠশালা মোড়ে মরহুম নজরুল ইসলাম কাকু মহলদার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে পাঠশালা মোড় মাঠে স্থানীয় ফ্রেন্ডসক্লাবের পক্ষ থেকে এ খেলার আয়োজন করা হয়। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রুমি। খেলার উদ্বোধন করেন,আওয়ামীলীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান,আরিফ হোসেন। সমাজসেবক তৌফিকুজ্জামান রতনের পৃষ্ঠপোষকতায় ও সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,জাতীয় সাংবাদিক সোসাইটি ও ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না, বঙ্গবন্ধু পদক প্রাপ্ত কৃষক কপি বারী,আমিনুল হক মহলদার ও এ্যাডভোকেট আবুল কালাম রেন্টু,সিদ্দিকুর রহমান,আবুল কালাম আজাদ সাঈদ,শাহীন আলমসহ অন্যরা । খেলায় ফ্রেন্ডসক্লাব এক শ্যূণ্য গোলে পাকশী রুহানী ক্লাবকে পরাজিত করে।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ