সোমবার ● ৯ মার্চ ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » মুজিববর্ষে দেশকে মাদক মুক্ত করা পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ : আইজিপি
মুজিববর্ষে দেশকে মাদক মুক্ত করা পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ : আইজিপি
শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: পুলিশের আইজি ড. মোহম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেছেন, মুজিববর্ষে দেশকে মাদক মুক্ত করা পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই জন্য পুলিশ দেশব্যাপী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। আর দেশকে মাদক মুক্ত করতে হলে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগনকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, দেশেকে মাদক মুক্ত করতে পুলিশ ইতিমধ্যে দেশে এর উৎস্যমুখ বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে।বাংলাদেশে যেসব মাদক সেবন করা হয়, তার বেশিরভাগই দেশের বাইরে থেকে আসে। দেশের মধ্যে যদি মাদকের চাহিদা থাকে তাহলে যেকোন ভাবে মাদক আসবে। সেক্ষেত্রে দেশের বাইরে থেকে মাদকের সাপ্লাই যেন না আসতে পারে সে জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যেকোন মূল্যে মাদক সরবরাহ বন্ধ করতে হবে। দেশকে মাদক মুক্ত করতে শুধু পুলিশের উপর নির্ভর করলে হবে না, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আজ সোমবার ৯ মার্চ দুপুরে বাগেরহাটে পুলিশ সুপারের নবনির্মিত বহুতল কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পুলিশের মূল কাজ সেবা প্রদান। পুলিশকে অবশ্যই সেবা প্রদান করতে হবে। ইতোমধ্যে আমরা পুলিশের সকল সদস্যকে সেবার মানষিকতায় উজ্জিবিত করেছি। এই দেশ আমার, রাষ্ট্র আমাদের। দেশকে এগিয়ে নিতে সকল প্রকার অপরাধের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ পুলিশ সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। পুলিশের এ চেষ্টা অব্যাহত থাকবে। দেশকে সুন্দর করতে অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী হেলিকপ্টারযোগে খানজাহান আলী কলেজ মাঠে নামেন। সেখান থেকে শহরের খারদ্বারে নবনির্মিত পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। ফিতাকেটে ও বেলুন উড়িয়ে নবনির্মিত পুলিশ সুপারের কার্যালয়ের বহুতল ভবনের উদ্বোধন করেন। ফলোক উন্মোচন শেষে ভবন পরিদর্শণ করেন। ভবন পরিদর্শণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিভিন্ন ঐতিহাসিক টেরাকোটা পরিদর্শণ করেন আইজিপি।
নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক মো.মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট পৌর মেয়র খাঁ হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, জেলা পুলিশিং কমিটির সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. শাহ আলম টুকু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ বাকি তালুকদারসহ বাগেরহাট পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
৯টি পুলিশ সুপার অফিস ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ৯ কোটি ৫৮ লক্ষ ২০ হাজার টাকায় বাগেরহাট শহরের খারদ্বারে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয় নির্মান করা হয়েছে। ২০১৬ সালের নভেম্বর মাসে এই ভবন নির্মানের কাজ শুরু হয় এবং ডিসেম্বর ২০১৯ এ কাজ শেষ হয়।





কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা