শনিবার ● ৩০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » ঢাকা বিভাগ » রাজধানীতে সচেতন ছাত্র ফোরামের শীতবস্ত্র বিতরণ
রাজধানীতে সচেতন ছাত্র ফোরামের শীতবস্ত্র বিতরণ

ঢাকা প্রতিনিধি ::(২৯ জানুয়ারী ২০১৬ ,বাংলাদেশ,সময় রাত ১১.৫৮মিঃ) শুক্রবার রাজধানীতে বাংলাদেশ সচেতন ছাত্র ফোরামের উদ্যোগে অসহায় ও দু:স্থ মানুষদের মাঝে কম্বল,শীতবস্ত্র ও শীতের ক্রিম বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। এসময় বাংলাদেশ সচেতন ছাত্র ফোরামের সভাপতি মো: শাহরিয়ার আলম জর্জের নেতৃত্বে রাজধানীর উত্তরা, বিমান বন্দর রেলওয়ে স্টেশন, ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, খিলখেত, বনানী, মহাখালী, মালিবাগ, ফার্মগেট, পান্থপথ, গ্রীণরোড, কলাবাগান, ধানমন্ডি, নিউমার্কেট, এ্যালিফেন্ট রোড, শাহাবাগ, টি.এস.সি, শহীদ মিনারসহ বিভিন্ন ফুটপাথ ও বস্তিতে অসহায় ও দু:স্থ মানুষদের মাঝে কম্বল,শীতবস্ত্র ও শীতের ক্রিম বিতরণ করা হয় ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সচেতন ছাত্র ফোরামের সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন রাসেল, সহ সভাপতি মো: সাহিনুর আলম সম্রাট, সহ সভাপতি মো: মতিউর রহমান, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম শান্ত, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মো: হাসনাত,সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মো: আলী পাশা, সহ সাংগঠনিক সম্পাদক রেজেওয়ান মরশেদ, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ তউকিরুল আলম তন্ময়, প্রকৌশলী রিয়াদ হোসেন তিতু, সাহিত্য সম্পাদক শেখ সামি রাফাত কার্যনির্বাহী সদস্য রাজু আহমেদ, সাকিব হোসেন ও মিজানুর রহমান মিঠু ।
এ প্রসঙ্গে বাংলাদেশ সচেতন ছাত্র ফোরামের সভাপতি শাহরিয়ার আলম জর্জ বলেন, দীর্ঘ ছয় বছর যাবৎ আমাদের ছাত্র সংগঠন নিজ উদ্যোগে এবং নিজেদের তহবিল থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে অসহায় ও দু:স্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ সচেতন ছাত্র ফোরাম ভবিষ্যতেও অসহায় ও দু:স্থ মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলেও মন্তব্য করেন।





বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক
গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট