বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » ট্রাকচাপায় রাউজানের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত
ট্রাকচাপায় রাউজানের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত
রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামে দুর্ঘটনায় রাউজানের এক মাদ্রাসা শিক্ষার্থীর নিহত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় এ ঘটনা ঘটে বলে পরিবার সুত্রে জানা গেছে। এই ঘটনায় নিহত ওই মাদ্রাসার শিশু শিক্ষার্থী মো: শাফক্বাত (১২) সেই উপজেলার রাউজান পশ্চিম গুজরা গ্রামের প্রবাসী মো: আবু ছৈয়দের পুত্র। এবিষয়ে জানতে চাইলে পরিবার সুত্রে, গত বুধবার রাতে পারাবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান “ভিক্টোরিয়া পার্কে” তাদের ভাতিজির বিবাহ অনুষ্ঠানে। বিবারে সব শেষ করে বাড়ি আসার পথে শাফক্বাত ওই এলাকার একটি দোকান থেকে চিপস নেওয়ার জন্য গেলে সড়ক অতিক্রম কালে একটি চলন্ত ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের পরিবার ও চান্দগাঁও থানার পুলিশ। এ ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করলেও কিন্তু পালিয়ে যায় চালক। এ ঘটনায় চান্দগাঁও থানায় নিহতের “মা” বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানে গেছে।





মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার
রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত