শিরোনাম:
●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৫ মার্চ ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে করোনা প্রতিরোধে পুলিশের সচেতনতা টহল
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে করোনা প্রতিরোধে পুলিশের সচেতনতা টহল
বুধবার ● ২৫ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে করোনা প্রতিরোধে পুলিশের সচেতনতা টহল

করোনা প্রতিরোধে আত্রাই পুলিশের সচেতনতা টহলনাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: “করোনা ভাইরাস আতঙ্ক ও গুজব নয়, পরিচ্ছন্ন ও সতর্কতা করোনা ভাইরাস প্রতিরোধের উপায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়াঁর দিক নির্দেশনায় উপজেলার প্রতিটি এলাকা গুলোতে সচেতনতামূলক প্রচারনা চালিয়েছে আত্রাই থানা পুলিশ।

আজ বুধবার সকাল ১০টায় উপজেলা সদরসহ প্রতিটি ইউনিয়নের গ্রামে গ্রামে ও বিভিন্ন মোড়ে মোড়ে এ প্রচারণা চালানো হয়। করোনা ভাইরাস প্রতিরোধে নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার আহমদ আলী পিপিএম এর নেতৃত্ব মোটর সাইকেল এবং পুলিশ গাড়ি নিয়ে সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধিতে মাইকিং এর মাধ্যমে সকল পর্যায়ের মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়।

সরকারী নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত না আশা পর্যন্ত সাধারণ মানুষ যেন নিজ ঘরে পরিস্কার পরিচ্ছান্ন থাকে সে বিষয়ে মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানো হয়। আত্রাই উপজেলার সাধারণ মানুষকে ঘরে সেবা দিতে আত্রাই থানা পুলিশ সবসময় প্রস্তুত এবং এ সংকট মোকাবেলায় নিজ ঘরে থেকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান আত্রাই থানা টিম।

এসময় আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন, থানার ওসি তদন্ত গোলাম মোস্তফা, ডিএসবি নুরুল ইসলামসহ সকল এস আই , এ এস আই গন করোনা ভাইরাস প্রতিরোধে মোটর সাইকেল টহলে অংশনেন।

ছাত্রলীগের মাস্ক বিতরণ
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (২৫ মার্চ) এ স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।

জানা যায়, আত্রাই উপজেলা চত্বরে সাধারণ মানুষের মাঝে ৩০০ পিস মাস্ক এবং ২০০ পিস হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন আত্রাই উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় আত্রাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহদী মসনদ (স্বরূপ) এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন চত্বরে সাধারণ পথচারী ও যানবাহনের চালকদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলালসহ আত্রাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রায়হান সোবহান রাসেল, আরিফুল ইসলাম আরিফ, অর্থ বিষয়ক সম্পাদক মুক্তা সরদার সন্জু, ছাত্রনেতা আদনান খোকন, স্বেচ্ছা সেবকলীগ নেতা সুরুজ প্রামানিক ও প্রান্ত প্রমূখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)