বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ৫০ তম স্বাধীনতা দিবস : সিলেটে শহীদ মিনার ফুল ও জনমানব শূণ্য
৫০ তম স্বাধীনতা দিবস : সিলেটে শহীদ মিনার ফুল ও জনমানব শূণ্য
সিলেট প্রতিনিধি :: আজ বৃহস্পতিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। আজকের স্বাধীনতা দিবস বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস। প্রতি স্বাধীনতা দিবসে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হতেন সিলেটের সর্বস্থরের মানুষ। এছাড়াও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানসহ থাকতো নানা আয়োজন।
কিন্তু করোনা ভাইরাসের কারনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার জনমানব শুণ্য। ফুল নেই , কোলাহর নেই, নেই মাইকের শব্দ। ৪৯ বছরের স্বাধীনতা দিবসের সাথে ৫০’তম স্বাধীনতা দিবসের নেই কোন মিল। এ এক অচেনা পরিবেশ। চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় দেশের সকলস্থানে স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গৃহীত এই সিদ্ধান্তের ফলে সিলেটেও স্থগিত করা হয়েছে দিবসটি নিয়ে আয়োজিত কর্মসূচীসমূহ। এ পরিস্থিতিতে ঘোষিত কর্মসূচী স্থগিত করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। এছাড়া সিলেটে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদের বিভিন্ন অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা