শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » করোনা ভাইরাসের কারণে জনশূন্য গাইবান্ধা
প্রথম পাতা » গাইবান্ধা » করোনা ভাইরাসের কারণে জনশূন্য গাইবান্ধা
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা ভাইরাসের কারণে জনশূন্য গাইবান্ধা

জনশূন্য গাইবান্ধা দৃশ্যসাইফুল মিলন, গাইবান্ধা  প্রতিনিধি :: করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দোকানপাট ও সকল প্রকার যানবাহন চলাচলে বন্ধ থাকার নির্দেশনা কার্যকরী হওয়ায় গাইবান্ধা জেলা উপজেলা সদর, গ্রামাঞ্চলের রাস্তাঘাট ও বন্দরগুলো জনশূন্য হয়ে পড়েছে। বিশেষ করে দোকান খোলা রাখলে বা মুখে মাস্ক না লাগিয়ে রাস্তায় চলাচল করলে পুলিশ এবং সেনাবাহিনীর এ্যাকশন শুরু হওয়ায় মানুষের মধ্যে আতংক সৃষ্টি হওয়ায় কেউ আর ঘর থেকে বের হচ্ছে না। ফলে সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত গাইবান্ধা জেলা শহরের ব্যস্ততম সড়কগুলো একেবারেই ছিল জনশূন্য। মাঝে মাঝে দু’একটি অটোরিক্সা, অটোবাইক ও বাইসাইকেল নজরে পড়লেও সবাই মাস্ক লাগিয়ে চলাচল করছে। শহরে অটোরিক্সা ও অটোবাইকের চলাচল সীমিত হয়ে পড়ায় বাহির থেকে আসা লোকজন পরিবার-পরিজনকে হেঁটেই চলাচল করতে হচ্ছে। এছাড়া ঔষুধসহ প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে গিয়েও যানবাহন সংকটে লোকজনরা দুর্ভোগে পড়েছে।
খাবার ও চায়ের দোকান, ঔষুধের দোকান, বাজারে চাল-ডাল, মাছসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানপাট খোলা রাখার জন্য সরকারের নির্দেশনা থাকলেও ভয়ে খাবার হোটেল, রুটির দোকান ও চায়ের দোকানগুলো বন্ধ রেখেছে।

গাইবান্ধায় গণ হত্যা দিবস স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
গাইবান্ধা :: করোনা ভাইরাসের কারণে গাইবান্ধায় সংক্ষিপ্ত কর্মসূচীর মধ্যে দিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। ২৫ মার্চ গণহত্যা দিবসের কর্মসূচীর মধ্যে ছিল রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত গোটা জেলায় ব্লাক আউট। এছাড়া আলোর মিছিল, আলোচনা সভা ও গণ সংগীতের কর্মসূচী বাতিল করা হয়।
২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ সহ সকল অনুষ্ঠান বাতিল করে সংক্ষিপ্ত কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এরমধ্যে ছিল প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভ সূচনা, সূর্যোদয়ের পর সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৮টায় সার্কিট হাউজ চত্বরে অত্যন্ত সীমিত পরিসরে শুধু রেকর্ডকৃত জাতীয় সংগীত পরিবেশনের সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মো. আবদুল মতিন ও পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গাইবান্ধা জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক, ডেপুটি কমান্ডার মো. ওয়াশিকার ইকবাল মাজু, জেলা প্রশাসকের কার্যালয়ের নেরাজত ডেপুটি কালেক্টর এস এম ফয়েজ উদ্দিন উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)