শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ মার্চ ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » করোনা ভাইরাসে ঘরমুখী শ্রমজীবি ৩০হাজার পরিবার দূশ্চিন্তায় খাদ্য সহায়তার দাবি
প্রথম পাতা » খুলনা বিভাগ » করোনা ভাইরাসে ঘরমুখী শ্রমজীবি ৩০হাজার পরিবার দূশ্চিন্তায় খাদ্য সহায়তার দাবি
রবিবার ● ২৯ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা ভাইরাসে ঘরমুখী শ্রমজীবি ৩০হাজার পরিবার দূশ্চিন্তায় খাদ্য সহায়তার দাবি

---শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বিশ্ব ব্যাপী প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমন ছড়িয়ে পড়ায় বাগেরহাটের মোরেলগঞ্জে ১৬টি ইউনিয়নসহ পৌরসভার দিনমজুর শ্রমজীবি নিন্ম আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে।
ঘরমুখী হয়ে বসে থেকে পরিবার পরিজন নিয়ে এখন দুশ্চিন্তায় কাটতে হচ্ছে তদের। প্রায় ৩০ হাজার পরিবার এদের একমাত্র উর্পাজন শ্রমের মাধ্যমে দৈনিক আয়। কর্মহীন এ মানুষগুলো খাদ্য সহায়তার, নগদ অর্থ ও ওষুধপত্রের প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানিয়েছেন।

এ শ্রেনী পেশায় যারা রয়েছেন তাদের মধ্যে রিক্সা-ভ্যান চালক, মাটি কাটা-ধান কাটা শ্রমীক, সাইকেল-ভ্যান মেরামতকারি শ্রমীক, কাধেঁ করে খাবার পানি বাসায় বাসায় বহনকারি। এদের অধিকাংশ মানুষই রয়েছে ভূমিহীন। পুরুষের পাশাপাশি নারী শ্রমীকেরও সংখ্যা রয়েছে অনেক। সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে নারী পুরুষ উভয় কাজ করছেন। ছেলে-মেয়ে পরিবার পরিজন নিয়ে দু’মুটো খেয়ে পড়ে বেঁচে থাকার তাগিতে প্রতিনিয়ত এ জীবনযুদ্ধ।

সরেজমিনে ঘুরে জানাগেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের কাঁকড়াতলী গ্রামটির কোল ঘেষে রয়েছে একটি খাল। খালটি শুকিয়ে দু’পাড়েই ভরাট হয়ে পড়েছে বিস্তার চর। এ চরে বসবাস করছেন ভূমিহীন অনেক পরিবার।
কথা হয় ফজিলা বেগম(৩২)স্বামী দিনমজুর শাহাজাহান শাহ, পূর্ব পুরুষ থেকে তারা ভূমিহীন, সরকারি জমিতে বসবাস করছেন। তাদের পরিবারের রয়েছে ২ ছেলে ১ মেয়ে সহ দু’ই পুত্রবধু। কর্মহীন হয়ে ঘরে বসে সংসার চলছেনা তাদের আর। হিরা বেগম (৩১),স্বামী জাহিদ হাওলাদার ফেনীতে রিক্সা চালিয়ে উপার্জন করে দিনকাটছে তাদের, সংসারে রয়েছে ১ ছেলে, কর্মহীন হয়ে পড়ে দুশ্চিন্তায় ছাপ চোঁখে মুখে তাদের।
অনুরুপ রশিদ খান, মুক্তা বেগম, হায়দার ফকিরসহ একাধিক ভূমিহীনদের সাথে কথা হলে তারা বলেন, কাজ করতে যেতে পারছিনা করোনা ভাইরাসের কারনে, কিভাবে সংসার চলবে। তার মধ্যেও অসুস্থ্য হয়ে পড়লে কিভাবে চলবো জানিনা। এ রকম অসংখ্য কথা তুলেছেন সংবাদকর্মীদের পেয়ে তারা।

এদিকে জিউধরার ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা জানান, শ্রমজীবি ভূমিহীন পরিবারগুলো রয়েছে বেশিরভাগ পাজাখোলা, বাইনতলা, সোনাতলা, বটতলা, খনির খন্ড ও ডুমুরিয়া গ্রাম, নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু জানান, পশ্চিম আমুরবুনিয়া, পিসি বারইখালী গ্রামে ভূমিহীন ও শ্রমীক শ্রেনীর মানুষের বসবাস বেশী, তারপরেও অন্য গ্রামগুলোতে কমবেশী রয়েছে বিশেষ করে সুন্দরবন ঘেষা আমুরবুনিয়া গ্রামের মানুষ সুন্দরবনের ওপর নির্ভরশীল, তেলীগাতি ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার জানান, মধ্যম তেলীগাতি, পশ্চিম তেলীগাতি, হরগাতি, হেড়মা ও মিস্ত্রী ডাঙ্গা গ্রামগুলোতেই শ্রমজীবি মানুষের বসবাস, পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার জানান, খারইখালী, দেবরাজ ও পঞ্চকরণ গ্রামের দিনমজুর মানুষের একমাত্র আয়ের উপার্জন বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছে, হোগলাবুনিয়া ইউনিয়ন চেয়ারমান মো. আকরামুজ্জামান জানান, গুয়াবাড়িয়া, বদনিভাঙ্গা ও হোগলাবুনিয়া গ্রামের দিনমজুরের সংখ্যা বেশী, খাউলিয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের জানান, আমতলী, কুমারখালী, খেজুরবাড়িয়া, সন্ন্যাসী পশুরবুনিয়া, খাউলিয়া ও বড়পরী গ্রামে দৈনিক আয়ের মানুষের বসবাস বেশী, বারইখালী ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান লাল জানান, বারইখালী, ভরাঘাটা, তেঁতুলবাড়িয়া, শেখপাড়ার, জাইল্লাঘাটার গ্রামগুলোতে বেশীরভাগ মানুষ নিন্ম আয়ের, মোরেলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী জানান, গাবতলা, কাঠালতলা, ভাইজোড়া, বিশারীঘাটা, পশ্চিম সরালিয়ার গ্রামে দিনমজুর শ্রেনী মানুষের সংখ্যা বেশী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, করোনা ভাইরাসে সরকারিভাবে এ উপজেলায় ইতোমধ্যে ১৪ মেট্রিকটন চাল ও নগদ ১ লাখ ৪০ হাজার টাকা বরাদ্ধ এসেছে। সোমবার থেকে এ বরাদ্ধ ইউনিয়ন পর্যায়ে দেওয়া হবে।

মোরেলগঞ্জে করোনা কর্মবিমুখ ৭শ’ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়নের করোনা কর্মুবিমুখ ৭ শ’ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার থেকে ইউনিয়ন পর্যায়ে এসব খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। এসব পরিবার প্রতি ১০ কেজি চাল ৫০০ গ্রাম ডাল ও ৫০০ গ্রাম তেল পাবে। প্রথম পর্যায়ের বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান,জেলা পরিষদের সদস্য আফরোজা আকতার লিনা,উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন,সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম।
একইদিনে উপজেলা পরিষদের উদ্যোগে মোরেলগঞ্জ প্রেস ক্লাবে ১০ সেট পিপিই সেট ও মাস্ক প্রদান করা হয়।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)